আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

জাকার্তায় আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৪৬

জাকার্তায় আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৪৬

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আতশবাজি কারখানায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে অন্তত ৪৬ জন নিহত হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে আরো কমপক্ষে ১০ জন।

জাকার্তার পশ্চিমাঞ্চলের তেংগারাংয়ের একটি কারখানায় স্থানীয় সময় সকাল ৯টায় আগুনের সূত্রপাত হয়। বৃহস্পতিবার দেশটির পুলিশের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্থানীয় পুলিশ বলছে, আতশবাজির কারখানায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে। বিস্ফোরণের পর কালো ধোঁয়া আকাশ ঢেকে যায়। আগুনের লেলিহান শিখায় আহত হয়েছে এক ডজনের বেশি, নিখোঁজ রয়েছে ১০ জন।

তেংগারাং পুলিশের প্রধান হ্যারি কুর্নিয়াওয়ান বার্তাসংস্থা এএফপিকে বলেন, আমরা এখনো হতাহতদের উদ্ধার করছি। ৪৬ জনের মরদেহ বের করা হয়েছে। উদ্ধারকাজ চলছে।

এর আগে প্রাথমিকভাবে ৪৭ জনের প্রাণহানির তথ্য জানানো হয়। পরে এক বিবৃতিতে পুলিশ ৪৬ জন নিহত ও আরো ১০ জন নিখোঁজ রয়েছে বলে জানায়। ফায়ারসার্ভিসের এক কর্মকর্তা এএফপিকে বলেন, আগুনে দেহ পুরোপুরি পুড়ে যাওয়ায় অনেককে শনাক্ত করা সম্ভব নয়।

ওনি সাহরনি মেট্রো টেলিভিশনকে বলেন, পুড়ে কয়লা হয়ে যাওয়ায় নিহতদের কাউকে শনাক্ত করা অসম্ভব।

আগুনের সূত্রপাত হওয়ার পর ভবনের একাংশ ধসে পাশে থাকা বিভিন্ন গাড়ি ও মটরসাইকেলের ওপর পড়ে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ঘটনাস্থলে তারা বিস্ফোরণের শব্দ শুনেছেন। স্থানীয় বাসিন্দা বেনি বেনতেং এএফপিকে বলেন, তিনি একটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। এছাড়া ভবনটির ভেতরে থেকে অনেকেই সাহায্যের জন্য আর্তনাদ করেছিল।

২০১৫ সালে ইন্দোনেশিয়ার সুলাওয়েশি দ্বীপের কারাওকে বারে অগ্নিকাণ্ডে অন্তত ১৭ জনের প্রাণহানি ঘটে। ২০০৯ সালে সুমাত্রা দ্বীপের মেদানের কারাওকে বারে একই ধরনের অগ্নিকাণ্ডে ২০ জন মারা যান।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত