আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

প্রেমের পর বিচ্ছেদ, ৪০ বছর পর মিলন

প্রেমের পর বিচ্ছেদ, ৪০ বছর পর মিলন

এক দম্পতি বিল ব্রুকম্যান ও মেডেলেইন কোবার্ন দুজন দুজনকে ভালোবাসলেও আলাদা হয়ে যান মিস কোবার্নের রাগী বাবার কারণে। ১৯৭৮ সালে বিল ব্রুকম্যান মিস কোবার্নকে নিয়ে পাবে যেতে চেয়েছিলেন। সে সময় ব্রুকম্যানের বয়স ছিল ২৩ ও কোবার্নের ১৬ । কোবার্নের বাবা তাকে পাবে যেতে দেননি।

কিন্তু অনেক বছর পর আবারো তাদের দেখা হয় ২০০৮ সালে। এরপর একদিন বিল মেডেলেইনকে বাইরে নিয়ে যেতে চান। খবর বিবিসির।

বিবিসির রেডিও ফোর-এর অনুষ্ঠানে এরা দুজন জানিয়েছেন তাদের প্রেম কাহিনী। ‘ভাগ্য আসলেই খুব অবাক করা বিষয়। মাঝেমধ্যে ৪০ বছরের অপেক্ষাও মধুর হয়ে ওঠে’ বিল ব্রুকম্যান। লেইসেস্টারশায়ারের যেখানে বিল থাকতেন তিনি এখন সেখানেই থাকেন।

১৯৭৮ সালে দুজনের পরিচয় একটা নাটক করতে গিয়ে। বিল ওই নাটকটি পরিচালনা করছিলেন, আর তাতে অংশ নিয়েছিলেন ১৬ বছর বয়সী মেডেলেইন।

তখন মেডেলেইনকে ভালো লেগে যায় বিলের। তিনি একসময় মেডেলেইনকে প্রেম প্রস্তাবও দেন, বাইরে বের হবার প্রস্তাবেও সায় দেন মেডেলেইন, কারণ তিনিও বিলকে পছন্দ করতেন। তবে তাদের প্রেমে বাধ সাধেন মেডেলেইনের বাবা। যেন এক খল নায়কের চরিত্র।

তিনি বলেন বিল অনেক বেশি শিল্প অনুরাগী এবং তাই তার মেয়ে বিলের সাথে মিশুক তা তিনি চান না। সব বাবাই তার সন্তানের ভালো চান, সন্তানকে ভালোওবাসে, সন্তানের ভবিষ্যৎ দেখতে চান এক উজ্জ্বল নক্ষত্র। তিনি তখন ভরসা করতে পারেনি বিল ব্রুকম্যানকে।

বিলকে না জানিয়েই পূর্বনির্ধারিত স্থানে আর জাননি মেডেলেইন। বিল বলেন ‘আমার খুবই খারাপ লেগেছিল। কিন্তু জীবনতো চলেই যায়’ তখন তিনি জানতেন না কেন মেডেলেইন আসেনি। হেরিটেজ ওআটর্স সেক্টরের স্পেশালিস্ট মেডেলেইন আর কখনো বিয়ে করেননি।

যদিও বিল বিয়ে করেছিলেন এবং তার আগের স্ত্রীর ঘরে দুই ছেলেও রয়েছে। ২০০৮ সালে লেইসেস্টারে একটি স্কুলের প্রজেক্টের কাজে দুজনের দেখা হয়। এরপর দুজনের মধ্যে আবার ঘনিষ্ঠতা গড়ে ওঠেএবং বিল আবারো মেডেলেইনকে পাবে যাবার প্রস্তাব দেন।

মেডেলেইন প্রস্তাব মেনে নেন এবং বিবিসিকে বলছিলেন ‘ওটা একটা দারুণ অনুভূতি’। বিবিসি রেডিওতে সাক্ষাৎকার দেবার সময় বিল মেডেলেইনকে বিয়ের প্রস্তাব দেন।

মেডেলেইন বলেন ‘আমিতো খুব অবাক হয়ে গিয়েছিলাম। আমরা আসলে অনেক ভাগ্যবান।’

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত