আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

স্বাধীনতা ঘোষণা করলো কাতালুনিয়া

স্বাধীনতা ঘোষণা করলো কাতালুনিয়া

শেষ পর্যন্ত স্পেন থেকে স্বাধীনতার ঘোষণা দিলো দেশটির স্বায়ত্বশাষিত অঞ্চল কাতালোনিয়ার পার্লামেন্ট । স্পেনের কেন্দ্রীয় সরকারের সরাসরি শাসনের আনার হুমকি উপেক্ষা করে শুক্রবার পার্লামেন্ট এ ঘোষণা দিলো।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ১৩৫-৭০ ভোটে পার্লামেন্টে এই বিল পাশ হয়েছে। বিলটির বিপক্ষে পড়েছে ১০ ভোট। আর দুটি ব্যালট পেপার খালি অবস্থায় বাক্সে ফেলা হয়েছে।

এই ভোটের প্রতিবাদ জানিয়েছে স্যোশালিস্ট পার্টি, পিপলস পার্টি ও সিউড্যাড্যানস পার্লামেন্ট থেকে বের হয়ে যায়। বিরোধীদের দাবি কাতালোনিয়ার প্রেসিডেন্ট কার্লোস পুজদেমন সংখ্যাগরিষ্ঠের মতকে আগ্রাহ্য করছেন। কাতালোনিয়ার সংখ্যাগরিষ্ঠ জনগণ স্বাধীনতার বিপক্ষে।

এর আগে শুক্রবার সকালে স্পেনের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে সংবিধানের ১৫৫ অনুচ্ছেদ অনুমোদনের জন্য বৈঠকে বসে। এই অনুচ্ছেদের বলে কেন্দ্রীয় সরকার স্বায়ত্ত্বশাসিত কাতালোনিয়ায় সরাসরি শাসন চালুর ক্ষমতা প্রয়োগ করতে পারবে। সিনেটে দেওয়া ভাষণে স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় কাতালোনিয়ায় সরাসরি মাদ্রিদের শাসন চালুর পদক্ষেপ অনুমোদন করতে সিনেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন।

একইসঙ্গে তিনি বলেছেন, কাতালান নেতা কার্লোস পুজদেমনসহ তার ভাইস প্রেসিডেন্ট এবং সব আঞ্চলিক মন্ত্রীকে তিনি বরখাস্ত করতে চান।

রাজয় বলেন, ‘কোনও প্রতিকারই যখন থাকে না কেবল তখনই বিশেষ পদক্ষেপ নিতে হয়। আমার মতে, এটি করা ছাড়া কোনও বিকল্প নেই। একমাত্র যে কাজটি করা যায় এবং করা উচিত তা হচ্ছে, আইন মেনে নেওয়া এবং তা মেনে চলা।’

কাতালান নেতারা আইন অগ্রাহ্য করছেন এবং গণতন্ত্র নিয়ে তামাশা করছেন বলেও এসময় মন্তব্য করেন রাজয়।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত