দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস
ট্রাম্পের জনপ্রিয়তা কমে ৩৮ শতাংশে ঠেকেছে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা আরেক দফা কমেছে এবং ফ্রক্স নিউজের চালানো জরিপ এ পর্যন্ত তার জনপ্রিয়তা আর এতো নিচে নেমে আসেনি।
বুধবার প্রকাশিত এ জরিপের ফলাফলে মাত্র ৩৮ শতাংশ মার্কিন নাগরিক ট্রাম্পের প্রতি সন্তোষ প্রকাশ করেছে। গত মাসের চেয়ে তার জনপ্রিয়তা আরো চার পয়েন্ট কমেছে। এ ছাড়া, ক্ষমতা গ্রহণের পর গত ফেব্রুয়ারি মাসে চালানো জরিপের চেয়ে তার জনপ্রিয়তা পুরোপুরি ১০ পয়েন্ট কমেছে। এ মতামত জরিপে আরো উঠে এসেছে যে ট্রাম্পের তৎপরতায় অসন্তোষ প্রকাশ করেছেন ৫৭ শতাংশ মার্কিন ভোটার।
নতুন এ মতামত জরিপের মাধ্যমে দেখা গেল যে ট্রাম্পের জনপ্রিয়তা অব্যাহত ভাবে কমছে। এ ছাড়া, তার অনেক গুরুত্বপূর্ণ নীতিও খুবই কম জনসমর্থন পেয়েছে।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
News Desk
শেয়ার করুন