আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

কেনেডি হত্যাকাণ্ড : ২৮০০ গোপন নথি প্রকাশ

কেনেডি হত্যাকাণ্ড : ২৮০০ গোপন নথি প্রকাশ

সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি হত্যাকাণ্ড বিষয়ক দুই হাজার ৮০০ গোপন নথি প্রকাশ করেছে মার্কিন সরকার। মার্কিন জনগণের কেনেডি হত্যাকাণ্ড সম্পর্কে জানা উচিৎ বলে  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেওয়ার পর বৃহস্পতিবার উন্মুক্ত করা হয়।

বিবিসি জানিয়েছে, সরকারের গোয়েন্দা সংস্থাগুলো অনুরোধে কিছু নথি প্রকাশ করা হয়নি।

প্রকাশিত একটি মেমোতে দেখা গেছে, গুপ্তঘাতক লি হার্ভি অসওয়াল্ডের হত্যার হুমকি সম্পর্কে এফবিআই পুলিশকে সতর্ক করেছিল।

এতে এফবিআই পরিচালক জে এডগার হুভার লিখেছিলেন, ‘আমরা এই মুহূর্তে পুলিশ প্রধানের দৃষ্টিগোচরে এনেছি এবং তিনি আমাদের নিশ্চিত করেছেন অসওয়াল্ডকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে।’

এর আগেও কেনেডি হত্যা সংক্রান্ত বেশকিছু গোপন নথি প্রকাশিত হয়েছিল। ১৯৯২ সালে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ২৫ বছরের মধ্যে ওই হত্যাকাণ্ড সংশ্লিষ্ট ৫০ লাখ পৃষ্ঠার সব নথি উন্মুক্তের আইন করে। বৃহস্পতিবার ছিল ওই সময়সীমার শেষ দিন।

যদিও সব গোপন নথি প্রকাশিত হয়নি। জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে ট্রাম্প বেশকিছু সম্পাদিত নথি প্রকাশে নতুন করে আরও ছয় মাস সময় নিয়েছেন।

অনেকের আশঙ্কা, সিআইএ ও এফবিআইসহ গোয়েন্দা সংস্থাগুলোর চাপের মুখে শেষ পর্যন্ত ওই নথিগুলো প্রকাশিত হবে না।

১৯৬৩ সালের ২২ নভেম্বর ডালাসে আততায়ীর গুলিতে নিহত হন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট কেনেডি। পুলিশ পরে লি হার্ভি অসওয়াল্ড নামে এক ব্যক্তিকে আটক করে তার বিরুদ্ধে কেনেডি হত্যার অভিযোগ আনে। দুদিন পর ডালাস পুলিশ ডিপার্টমেন্টের বেইজমেন্টে লিকে স্থানীয় এক নাইটক্লাবের মালিক জ্যাক রুবি গুলি করে হত্যা করেন।
হত্যাকাণ্ডের তদন্তে গঠিত ওয়ারেন কমিশন ১৯৬৪ সালের সেপ্টেম্বরে দেওয়া প্রতিবেদনে বলে, টেক্সাসের স্কুল বুক ডিপোজিটরি ভবন থেকে লি প্রেসিডেন্টকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

কমিশন তাদের প্রতিবেদনে বলে, ‘লি হার্ভি অসওয়াল্ড অথবা রুবি কেউই দেশি বা বিদেশি ষড়যন্ত্রের অংশ ছিল না।’
প্রকাশিত নথিগুলোর মধ্যে সিআইয়ের একটি মেমো রয়েছে। এতে বলা হয়েছে, অসওয়াল্ড মেক্সিকো সিটিতে রাশিয়ার দূতাবাসে গিয়েছিলেন। আরেকটি নথিতে দেখা গেছে, সাবেক সোভিয়েত ইউনিয়ন আশংকা করেছিল, কেনেডি হত্যাকাণ্ডের জেরে কোনো ‘দায়িত্বজ্ঞানহীন’ জেনারেল সোভিয়েত ইউনিয়নের উদ্দেশে ক্ষেপণাস্ত্র ছুঁড়তে পারে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত