আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

রোহিঙ্গা সঙ্কট সমাধানে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখা হবে : মার্কিন রাষ্ট্রদূত

রোহিঙ্গা সঙ্কট সমাধানে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখা হবে : মার্কিন রাষ্ট্রদূত

রোহিঙ্গা সঙ্কট সমাধানে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। তিনি বলেছেন, বাংলাদেশের মতই আমরাও মনে করি সমস্যাটির সমাধান মিয়ানমারেই রয়েছে। যুক্তরাষ্ট্র সঠিক পদক্ষেপ নেয়ার মাধ্যমে রোহিঙ্গা উদ্বাস্তুদের নিরাপদে ফিরিয়ে নেয়ার জন্য মিয়ানমার সরকার ও সামরিক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। এ ব্যাপারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন মিয়ানমার সশস্র বাহিনীর প্রধানের সাথে কথা বলেছেন।

রাষ্ট্রদূত জানান, আন্তর্জাতিক সম্প্রদায় চায় রোহিঙ্গারা মর্যাদার সাথে তাদের জন্মভূমি রাখাইন রাজ্যে বাস করুক।

আজ শনিবার রাজধানীতে যক্ষ্মা সংক্রান্ত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সই হওয়া ১৯৯২ সালের যৌথ ঘোষণার আলোকে সংশোধিত চুক্তির মাধ্যমে রোহিঙ্গা প্রত্যাবাসন হতে পারে। কেননা ১৯৯২ সালের পর থেকে পরিস্থিতির অনেক পরিবর্তন হয়েছে। তবে আলোচনা শুরুর জন্য যৌথ ঘোষণাটি একটি ভালো ভিত্তি। দুই প্রতিবেশী দেশ আলোচনা করে প্রত্যাবাসনের শর্তগুলো চূড়ান্ত করবে।

রোহিঙ্গা সঙ্কট নিরসনে আশাবাদ ব্যক্ত করে বার্নিকাট বলেন, চলতি মাসে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে মন্ত্রী পর্যায়ের সফর বিনিময় হয়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসনে দুই দেশ যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে কাজ করছে।

প্রসঙ্গত, গত ২ অক্টোবর মিয়ানমারের রাষ্ট্রীয় পরামর্শক টিন্ট সোয়ের ঢাকা সফরকালে বাংলাদেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে জন্য চুক্তির একটি খসড়া হস্তান্তর করে। ১৯৯২ সালের যৌথ ঘোষণাকে ভিত্তি ধরে কিছু সংশোধনী এনে এই খসড়া তৈরি করা হয়েছে। খসড়া চুক্তির ব্যাপারে মিয়ানমার এখন পর্যন্ত কোনো সাড়া দেয়নি।

সংশোধনীর মাধ্যমে মূলত রোহিঙ্গা যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে পরিচয়পত্রের বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে। কেননা ২৫ আগস্টের পর রাখাইন রাজ্যে রোহিঙ্গা অধ্যুষিত প্রায় অর্ধেক গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছে। এ কারণে তাদের অনেক কাগজপত্র নষ্ট হয়ে গেছে। অনেকে শুধুমাত্র প্রাণ নিয়ে পালাতে পেরেছে। বাংলাদেশ রোহিঙ্গা যাচাই-বাছাই প্রক্রিয়ায় স্বচ্ছতার জন্য জাতিসঙ্ঘ সংস্থাগুলোর সম্পৃক্ততা চেয়েছে। তবে এ ব্যাপারে আপত্তি রয়েছে মিয়ানমারের।

শেয়ার করুন

পাঠকের মতামত