আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

ইচ্ছে করে এইচআইভি ছড়ানোর দায়ে ২৪ বছর কারাদণ্ড

ইচ্ছে করে এইচআইভি ছড়ানোর দায়ে ২৪ বছর কারাদণ্ড

ইচ্ছাকৃতভাবে ৩০ নারীর শরীরে ঘাতকব্যধি এইচআইভি এইডসের জীবাণু ছড়িয়েছেন ইতালির এক ব্যক্তি। এই অভিযোগ প্রমাণিত হওয়ায় শুক্রবার ইতালির একটি আদালত ভ্যালেন্তিনো তালুতো নামের লোকটিকে ২৪ বছর কারাদণ্ড দিয়েছেন। খবর- বিবিসির।

অভিযোগে বলা হয়েছে, ভ্যালেন্তিনো তালুতোর এইচআইভি ধরা পড়ে ২০০৬ সালে। এরপর প্রায় ৫৩ জন নারীর সঙ্গে তার শারীরিক সম্পর্ক হয়েছে। এদের মধ্যে এক কিশোরীও রয়েছে। প্রথম যখন তারা সান্নিধ্যে আসে, তখন মেয়েটির বয়স ছিল ১৪ বছর।

পেশায় অ্যাকাউন্ট্যান্ট তালুতো মরণব্যধি এইচআইভিতে আক্রান্ত হওয়ার পর ছদ্মনামে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডেটিং সাইটগুলোতে নারীদের সঙ্গে হরহামেশা সম্পর্ক তৈরি করতে থাকেন। পরিকল্পনামতো ফাঁদে ফেলে তাদের সঙ্গে অরক্ষিত দৈহিক সম্পর্কে জড়ান এবং তাদেরকে এইচআইভিতে সংক্রমিত করেন।

এইচআইভিতে সংক্রমিত করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ায় ৩৩ বছর বয়সি তালুতোকে ২৮ বছরের জেল দিয়েছেন ইতালির একজন বিচারক। তবে তার আইনজীবীরা দাবি করেন, ইচ্ছাকৃত নয়, বরং হঠাৎ হঠাৎ করেই ওই সম্পর্কগুলো তৈরি হয়। এ যুক্তি প্রত্যাখ্যান করেছেন বিচারক।

তবে সাক্ষ্য-প্রমাণে উঠে এসেছে, তার সঙ্গে শয্যাসঙ্গী হওয়া নারীরা যখন তাকে সুরক্ষা ব্যবস্থা নিতে বলেছেন তখন তালুতো তাদের বুঝিয়েছেন, এতে তার এলার্জি সমস্যা হয় অথবা বলেছেন, সম্প্রতি তিনি এইচআইভি পরীক্ষা করিয়েছেন, কোনো সমস্যা নেই।

যেসব নারী আইচআইভিতে সংক্রমিত হওয়ার পর তালুতোর দিকে অভিযোগের আঙুল উঠিয়েছেন, তিনি তাদের বলেছেন, তার শরীরে এইচআইভি নেই। প্রত্যাখ্যান করলেও যে ভয়ংকর ঘটনা ঘটেছে, তা হলো- এক নারী তালুতোর কাছ থেকে সংক্রমিত হওয়ার পর ওই নারীর মাধ্যমে আরো চার পুরুষ ও এক শিশু এইচআইভি পজিটিভ হয়েছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত