আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

ইইউ'র হুমকিতে বাংলাদেশের নতি স্বীকার

ইইউ'র হুমকিতে বাংলাদেশের নতি স্বীকার

যেসব দেশ রাজনৈতিক আশ্রয়ের আবেদন বাতিল হওয়া শরণার্থীদের ফেরত নিচ্ছে না, সেসব দেশের মানুষদের ভিসা প্রদানের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)৷ ভিসা প্রদান নিয়ে চাপ দেয়ায় ইতোমধ্যে নতি স্বীকার করেছে বাংলাদেশ৷ জার্মানির একটি সংবাদপত্র রবিবার জানিয়েছে যে, যেসব দেশ শরণার্থীদের ফেরত নিতে সহযোগিতা করছে না, সেসব দেশের উপর ভিসায় কড়াকড়ি আরোপের মতো কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ইইউ৷
'ভেল্ট আম সনটাগ' পত্রিকা লিখেছে, সেসব দেশের মানুষরা যাতে ইইউভুক্ত দেশগুলোতে বৈধভাবে প্রবেশের ভিসা সহজে না পায় - সেই উদ্যোগ নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ ইউরোপীয় কমিশন জার্মান পত্রিকাটিকে এটাও নিশ্চিত করেছে যে, বাংলাদেশের উপর এ ধরনের চাপ প্রয়োগের সিদ্ধান্ত নেয়া হলে দেশটির সরকার শরণার্থীদের ফেরত নিতে সম্মত হয়৷ বাংলাদেশ এখন এক্ষেত্রে ইইউ'র শর্তাবলী মেনে চলছে বলে জানিয়েছে পত্রিকাটি৷
গত বসন্তে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশকারীদের মধ্যে অধিকাংশই ছিল বাংলাদেশের নাগরিক৷ বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করে সফলতা পাওয়ায় এখন আরো কয়েকটি দেশ, বিশেষ করে আফ্রিকার কয়েকটি দেশের সঙ্গে এই বিষয়ে আলোচনা চালাচ্ছে ইইউ৷

জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী টোমাস ডেমেজিয়ের ইইউ'র এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন৷ 'ভেল্ট আম সনটাগ' পত্রিকাকে তিনি জানান যে, রাজনৈতিক আবেদন বাতিল হওয়া শরণার্থীদের ফেরত নিতে যদি কোনো দেশ নিয়মিত জটিলতা করে, তাহলে সেই দেশের উপর ভিসা কড়াকড়ি আরোপের যৌক্তিকতা রয়েছে৷

ডেমেজিয়ের স্বীকার করেছেন যে, বাংলাদেশের সঙ্গে শরণার্থী ফেরত নেয়া সংক্রান্ত চুক্তি এটাই ইঙ্গিত দিচ্ছে যে ইইউভুক্ত সব দেশ মিলে ভিসা কড়াকড়ির চাপ দিলে তাতে কাজ হয়৷

তবে সব রাজনীতিবিদ ইইউ'র এমন সিদ্ধান্তে সন্তুষ্ট নন৷ জার্মানির বাম দলের সহ-সভাপতি কাটিয়া কিপিং এই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন৷ তিনি বলেন, ‘‘বাম দল শরণার্থী ফেরত নিতে অনীহা দেখানো দেশগুলোর উপর ভিসা কড়াকড়ি আরোপের সিদ্ধান্তকে সমর্থন করে না। কেননা ভুল মানুষদের উপর, অর্থাৎ সেসব দেশের পর্যটক, শিক্ষার্থী বা কর্মজীবী মানুষদের উপর, এর নেতিবাচক প্রভাব পড়ে৷''

ইইউ'র এই সিদ্ধান্তকে ট্রাম্পের বিতর্কিত চর্চার সঙ্গে তুলনা করে কিপিং বলেন যে, ‘‘এভাবে একটি দেশের সরকারের নীতির কারণে সেদেশে সাধারণ মানুষদের দায়ী করা হচ্ছে৷'

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত