আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

কঙ্গোতে মৃত্যু ঝুঁকিতে ৩০ লাখ মানুষ

কঙ্গোতে মৃত্যু ঝুঁকিতে ৩০ লাখ মানুষ

আফ্রিকার সংঘাতপূর্ণ দেশ ডিআর কঙ্গোর কাসাই প্রদেশের ৩০ লাখেরও বেশি লোক অনাহারের ঝুঁকিতে রয়েছে। বিশ্ব খাদ্য সংস্থার প্রধান ডেভিড বিসলে শনিবার এ তথ্য জানিয়েছেন।

জাতিসংঘের এই সংস্থাটির প্রধান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সময় মতো ত্রাণ সহায়তা পাওয়া না গেলে আগামী মাসগুলোতে কয়েক লাখ শিশু অনাহারে মারা যেতে পারে।

স্থানীয় এক নেতার মৃত্যুকে কেন্দ্র করে ২০১৬ সালের আগস্টে কাসাই প্রদেশে সহিংসতা ছড়িয়ে পড়ে। এই সহিংসতার কাররেণ ১৫ লাখ লোক তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। এদের মধ্যে বড় একটি অংশই শিশু।

কাসাইয়ের পরিস্থিতিকে ‘বিপর্যয়কর’ উল্লেখ করে বিসলে বলেন, আমাদের টিমকে মাঠের বাইরে বের করে দেওয়া হয়েছে, আমরা জ্বলন্ত কুড়েঘর, জ্বলন্ত বাড়ি, মারাত্মক পুষ্টিহীন শিশু দেখেছি। ইতিমধ্যে সুনিশ্চিতভাবে অনেক শিশু মারা গেছে।’

তিনি বলেন, আমরা কয়েক লাখ শিশুর কথা বলছি, যারা আগামী কয়েক মাসের মধ্যে মারা যাবে, যদি আমরা প্রথমত দ্রুত অর্থ, দ্বিতীয়ত খাদ্য এবং তৃতীয়ত সঠিক জায়গায় প্রবেশের অনুমতি না পাই।’

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত