আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

থেরেসা মেকে সরাতে দলের ৪০ এমপি একজোট

থেরেসা মেকে সরাতে দলের ৪০ এমপি একজোট

ব্রিটিশ পার্লামেন্টের ৪০ জন সদস্য প্রধানমন্ত্রী থেরেসা মে’র বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দিতে একটি চিঠিতে স্বাক্ষর করার ব্যাপারে সম্মত হয়েছে। এরা সবাই ক্ষমতাসীন কনজারভেটিভ দলের সদস্য। ব্রিটিশ সংবাদমাধ্যম সানডে টাইমস এ তথ্য জানিয়েছে।

গত জুনে আগাম নির্বাচনে পার্লামেন্টে দলের সংখ্যাগরিষ্ঠতা হারায় কনজারভেটিভ পার্টি। এর পর থেকেই দলের কর্তৃত্ব নিয়ে বেশ চাপের মুখে রয়েছেন মে। বেক্সিট ইস্যু নিয়ে দলের আইনপ্রণেতাদের বিভক্তি এবং বেশ কয়েকজন মন্ত্রীর কেলেঙ্কারি আরো চাপে ফেলেছে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, থেরেসা মেকে দলের নেতৃত্ব ও প্রধানমন্ত্রীত্ব থেকে সরাতে হলে দলের আরো আট আইনপ্রণেতার অনাস্থা ভোট লাগবে।

চলতি মাসে থেরেসা মে তার দুই মন্ত্রীকে হারিয়েছেন। যৌন কেলেঙ্কারি ফাঁস হওয়া প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালন পদত্যাগে বাধ্য হয়েছেন। এর রেশ না কাটতেই ইসরায়েলের সেনাবাহিনীকে ত্রাণ হিসেবে ব্রিটিশ জনগণের করের অর্থ দেওয়ার বিষয়ে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার অভিযোগ ওঠে ত্রাণমন্ত্রী প্রীতি প্যাটেলের বিরুদ্ধে। চলতি সপ্তাহে প্রীতি প্যাটেল চাপের মুখে পদত্যাগ পত্র জমা দিয়েছেন।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত