আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

যুক্তরাজ্যে আকাশে বিমান-হেলিকপ্টার সংঘর্ষ

যুক্তরাজ্যে আকাশে বিমান-হেলিকপ্টার সংঘর্ষ

যুক্তরাজ্যের বাকিংহ্যামশায়ারে মধ্য আকাশে একটি বিমান ও একটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। স্থানীয় সময় শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিবিসি। এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না তা তাৎক্ষনিকভাবে জানা যায়নি।

যুক্তরাজ্যের বিমান দুর্ঘটনা তদন্ত সংস্থা দ্য এয়ার অ্যাকসিডেন্টস ইনিভেস্টিগেশন ব্রাঞ্চ জানিয়েছে, বাকিংহ্যামশায়ারের এইলিসবারিতে মধ্য আকাশে হেলিকপ্টার ও বিমান সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে তদন্তকারী দল পাঠানো হয়েছে

ওয়েকম্বি এয়ার পার্কের এক মুখপাত্র জানিয়েছেন, বিমান ও হেলিকপ্টার দুটি হাই ওয়েকম্বির কাছের একটি বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন হয়েছিল।

পুলিশ জানিয়েছে, বিমান বা হেলিকপ্টার আরোহীদের জীবন বাঁচানোর বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ, অ্যাম্বুলেন্স ও অগ্নিনির্বাপন বাহিনীর কর্মীরা ছুটে গেছে।

সাউথ সেন্ট্রাল অ্যাম্বুলেন্স সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, হতাহতের সংখ্যা অনেক। তবে সুনির্দিষ্ট কোনো সংখ্যা বলতে তারা অস্বীকৃতি জানিয়েছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত