আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

মরক্কোয় ত্রাণ নেওয়ার সময় পদদলিত হয়ে নিহত ১৫

মরক্কোয় ত্রাণ নেওয়ার সময় পদদলিত হয়ে নিহত ১৫

মরক্কোয় ত্রাণ সামগ্রী নেওয়ার সময় পদদলিত হয়ে কমপক্ষে ১৫ নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছে।

রবিবার (১৯ নভেম্বর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর সিদি বৌলায়ালামের একটি বাজারে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খবর- বিবিসির।

স্থানীয় একটি ব্যক্তিগত দাতব্য সংস্থা এই ত্রাণ বিতরণ করছিল।কয়েকটি খবরে জানা গেছে, এ ঘটনায় আহতদের সংখ্যা ৪০ জন পর্যন্ত হতে পারে। স্থানীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, হতাহতদের অধিকাংশই নারী ও বয়োবৃদ্ধ।

সোশ্যাল মিডিয়ায় ওই ঘটনার ছবি ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় রাস্তার ওপর ওই নারীদের মৃতদেহগুলো পড়ে রয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে গণমাধ্যমগুলো জানিয়েছে, সিদি বৌলালাম দেশটির পিছিয়ে পড়া একটি শহর। শহরটির জনসংখ্যা আট হাজারের কিছুটা বেশি। তারা বলছে, এ বছর শহরটির স্থানীয় মার্কেটে বার্ষিক খাদ্য সরবরাহে ঘাটতি রয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, এ বছর আমরা অনেক মানুষ দেখেছি। মানুষজন ব্যারিকেড ভেঙে, দেয়াল খুঁড়ে খাবার সংগ্রহ করার জন্য হুমড়ি খেয়ে পড়ে।

মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাদশাহ ষষ্ঠ মোহাম্মদ স্থানীয় কর্মকর্তাদের দুর্গত ব্যক্তিদের সহায়তার নির্দেশ দিয়েছেন। বাদশাহ ব্যক্তিগতভাবে আহতদের চিকিৎসার খরচ বহন করবেন।

একইসঙ্গে মৃতদের দাফনের জন্যও অর্থ দেবেন তিনি বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে কি কারণে এই পদদলনের ঘটনা ঘটেছে সেটা এখনো স্পষ্ট নয়।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত