আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

নাইজেরিয়ায় মসজিদে বোমা বিস্ফোরণে নিহত ৫০

নাইজেরিয়ায় মসজিদে বোমা বিস্ফোরণে নিহত ৫০

নাইজেরিয়ায় একটি মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণে কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন।

দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মুবিতে স্থানীয় সময় মঙ্গলবার ভোরে ফজরের নামাজ আদায়ের সময় এই বিস্ফোরণ হয়। নামাজের সময় মসজিদ ভরা মুসল্লি ছিলেন।

এ হামলার দায় এখনো কেউ বা কোনো পক্ষ স্বীকার করেনি। তবে জঙ্গিগোষ্ঠী বোকো হারাম সাধারণত নাইজেরিয়ার উত্তরাঞ্চলে জনসমাগমের স্থানে হামলা চালিয়ে থাকে। কিন্তু তাদের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নাইজেরিয়া পুলিশ দাবি করেছে, তারা জানতে পেরেছে এক কিশোর এই হামলা চালিয়েছে। তবে পরিচয় উদঘাটন করতে পারেনি তারা। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

আবু বকর সুলে নামে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আত্মঘাতী বোমা হামলাকারী মুসল্লিদের সঙ্গে মিশে ছিলেন। তবে হামলাকারীর পরিচয় দিতে পারেননি তিনি।

বোকো হারাম তাদের আট বছরের জঙ্গি তৎপরতার সময়ে প্রায় ২০ হাজার মানুষকে হত্যা করেছে। সম্প্রতি তারা হরহামেশা বোমা হামলা করছে। গত বছর ডিসেম্বর মাসে একই এলাকায় এক বোমা হামলায় ৪৫ জনতে হত্যা করে জঙ্গি সংগঠনটি।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত