আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

বিল ক্লিনটনের বিরুদ্ধে যৌন হয়রানির নতুন অভিযোগ

বিল ক্লিনটনের বিরুদ্ধে যৌন হয়রানির নতুন অভিযোগ

আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের বিরুদ্ধে নতুন করে যৌন হয়রানির অভিযোগ করেছেন চার জন মার্কিন নারী। ব্রিটিশ সংবাদপত্র ডেইলি মেইলের খবর অনুযায়ী, ২০০০ সালে ঘটে ঘটনাটি। তখন ক্লিনটন প্রেসিডেন্ট ছিলেন না।

অভিযোগকারীরা বলেন, রন বার্কলে নামের এক বিলিয়নিয়ার বিনিয়োগকারীর ব্যবসা সংক্রান্ত কাজে সাহায্য করেছিলেন বিল ক্লিনটন। হয়রানির শিকার মহিলারা ওই বিনিয়োগকারী ব্যবসায়ীর কর্মচারী ছিলেন।

হয়রানির ঘটনাটি ঘটার সময় রন বার্কলের ব্যক্তিগত বিমানে ক্লিনটনের সাথে ছিলেন ওই চার মহিলা। তখনই ক্লিনটন তাদের যৌন নিগ্রহ করেন বলে অভিযোগ করেছেন তারা।

আমেরিকার এই সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ নতুন কিছু নয়। তিনি প্রেসিডেন্ট থাকাকালীন তার বিরুদ্ধে এরকম একাধিক অভিযোগ উঠেছিল।

বিল ক্লিনটনের বিরুদ্ধে অনৈতিক যৌন আচরণের অভিযোগের মধ্যে সবচেয়ে আলোচিত হয়েছিল মনিকা লিউয়েন্সকির অভিযোগ। হোয়াইট হাউজের কর্মচারী মনিকার সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তোলার জন্য প্রায় ক্ষমতা হারাতে বসেছিলেন ক্লিনটন। জনমনে এখনও ভীষণভাবে অটুট রয়েছে সেই স্মৃতি। বিশ্বজুড়ে আলোড়ন ফেলে দেওয়া ঘটনাটি ১৯৯৮ সালে সামনে আসে।

মনিকার সাথে কেলেঙ্কারিতে সমালোচিত হওয়ার ঠিক দু’বছরের মাথায় ফের যৌন নিগ্রহের শিকার হয়েছিলেন বলে অভিযোগ করেছেন ওই চার মহিলা। নতুন যৌন হয়রানির দায়ে অভিযুক্ত হওয়ায় বোঝা যাচ্ছে মনিকার অভিজ্ঞতা থেকে ক্লিনটন কিছুই শেখেননি।

সতের বছর পর কেন সেই মহিলারা যৌন হেনস্থার অভিযোগ আনলেন তা পরিষ্কার নয়। তবে, সম্প্রতি আমেরিকার কয়েক জন প্রভাবশালী ব্যত্তিত্ব যৌন হয়রানির অভিযোগের কারনে দারুনভাবে সমালোচিত হচ্ছেন।

হলিউডে বিখ্যাত প্রযোজক হার্ভি ওয়েনস্টাইন তাদের মধ্যে অন্যতম।

অভিযোগকারী চার মহিলাই পৃথকভাবে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা দায়ের করবেন বলে জানা গেছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত