আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

যুক্তরাষ্ট্রে ৬০ শতাংশ নারী যৌন হয়রানির শিকার

যুক্তরাষ্ট্রে ৬০ শতাংশ নারী যৌন হয়রানির শিকার

যুক্তরাষ্ট্রের কংগ্রেস থেকে হলিউড পর্যন্ত সেলেব্রেটি রাজনীতিক, অভিনয় শিল্পী ও করপোরেট আইকনদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ নিয়ে মার্কিন রাজনীতি ও প্রশাসনে যখন চরম উত্তেজনা বিরাজ করছে, সেই মুহূর্তে এক জরিপে উঠে এল এই পরিস্থিতির আরো ভয়াবহ চিত্র।

মঙ্গলবার প্রকাশিত এই জরিপে বলা হয়েছে, মার্কিন নারী ভোটারদের ৬০ শতাংশই যৌন হয়রানির শিকার হন, যার মধ্যে দুই-তৃতীয়াংশের বেশি কর্মক্ষেত্রে এই পরিস্থিতির মুখে পড়েছেন। যুক্তরাষ্ট্রের কুইনিপিয়্যাক বিশ্ববিদ্যালয় দেশজুড়ে এ জরিপ পরিচালনা করে।

জরিপে উঠে এসেছে, ২০ শতাংশ পুরুষ ভোটার জানিয়েছেন তারা কখনো না কখনো যৌন হেনস্তার শিকার হয়েছেন। এর মধ্যে ৬০ শতাংশ ঘটনাই ঘটেছে তাদের কর্মস্থলে।

জরিপে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্ক নারীরা জীবনের বিভিন্ন সময়ে যৌন হয়রানির শিকার হয়েছেন। কখনো বাড়িতে, কখনো কর্মক্ষেত্রে আবার কখনোবা পথেপ্রান্তরে অপ্রত্যাশিত যৌন আচরণের শিকার হয়েছেন তারা। জরিপের ফলাফল বিশ্লেষণ করে বলা হয়েছে, কর্মক্ষেত্রে ৬৯ শতাংশ, সামজিক সংযুক্তির সময় ৪৩ শতাংশ, রাস্তায় ৪৫ শতাংশ ও বাড়িতে ১৪ শতাংশ নারী যৌন হেনস্তার শিকার হয়েছেন।

৮৯ শতাংশ উত্তরদাতা বলেছেন, নারীদের বিরুদ্ধে যৌন নিগ্রহ একটি ‘মারাত্মক সমস্যা’ এবং তারা মনে করেন, সাম্প্রতিক সময়ে নারীদের বিরুদ্ধে যৌন হয়রানির যেসব অভিযোগ সামনে আসছে, তা থেকেই বিষয়টি ভালোভাবে অনুধাবন করা যায়। ৬২ শতাংশ উত্তরদাতা বলেছেন, এসব অভিযোগ উঠে আসায় অপরাধীদের শাস্তি হবে বলে বিশ্বাস করেন তারা।

কুইনিপিয়্যাক বিশ্ববিদ্যালয় পরিচালিত জরিপের সহকারী পরিচালক টিম ম্যালয় বলেছেন, ‘আমেরিকান নারী-পুরুষদের একটি বড় সংখ্যা যৌন হেনস্তার কারণে গভীর সমস্যা রয়েছেন। প্রতি ১০ জনের ছয় জন নারী বলেছেন, তারা শিকারে পরিণত হয়েছেন।’

কর্তৃপক্ষ জানিয়েছে, ১৫-২০ নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১ হাজার ৪১৫ জন নারী-পুরুষের সাক্ষাৎকারের ভিত্তিতে জরিপের ফলাফল নির্ধারণ করা হয়েছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত