আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

সৌদিতে ব্যাপক ধরপাকড়, পাঁচদিনে ৩৭ হাজার অভিবাসী গ্রেপ্তার

সৌদিতে ব্যাপক ধরপাকড়, পাঁচদিনে ৩৭ হাজার অভিবাসী গ্রেপ্তার

সৌদি আরবে গত পাঁচদিনে বসবাসের অনুমতি না থাকায় (ইকামা) ও শ্রম আইন ভঙ্গের অভিযোগে ৩৬ হাজার ৬৫৬ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। ‘আইন লঙ্ঘনকারী মুক্ত জাতি’ অভিযানের নামে দেশটিতে এই ধরপাকড় শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সংবাদমাধ্যম আরব নিউজ এই খবর জানিয়েছে।

এর মধ্যে বসবাসের অনুমতি না থাকায় ২২ হাজার ৮৫ জন, সীমান্ত আইন ভঙ্গের অভিযোগে ছয় হাজার ৮৭৪ জন এবং শ্রম আইন ভঙ্গের অভিযোগে সাত হাজার ৬৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অভিবাসীদের আশ্রয় ও পরিবহনে সহযোগিতা করার অভিযোগে ২৭ জন সৌদি নাগরিককেও গ্রেপ্তার করা হয়। অভিযানে গ্রেপ্তার নয় হাজার ৩৪৯ জনকে ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। এঁদের মধ্যে পুরুষ আট হাজার ৩৭১ জন ও  নারী ৯৭৮ জন।

গত বৃহস্পতিবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল মানসুর আল তুর্কি এক সংবাদ সম্মেলনে জানান, ভিসা ছাড়া ১৪০টি দেশের প্রায় সাত লাখ ৬০ হাজার জন সৌদিতে অবস্থান করছেন। এঁদের মধ্যে পাকিস্তানের ২০ ভাগ, ১২ ভাগ মিসরীয়, ১০ ভাগ ইথিওপিয়ান, ১০ ভাগ ভারতীয়, সাত ভাগ বাংলাদেশিসহ কয়েকটি দেশের নাগরিক রয়েছেন।

আট মাস আগে অবৈধভাবে বসবাসকারীদের দেশত্যাগের সময় বেঁধে দিয়ে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল সৌদি সরকার। সেই সময় শেষে যারা সৌদি আরব ত্যাগ করেনি, তাদের ধরতে নিরাপত্তা বাহিনীর এই অভিযান শুরু হয়।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত