দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস
১১ আরোহী নিয়ে মার্কিন নৌবাহিনীর বিমান বিধ্বস্ত
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি পরিবহন বিমান বুধবার ১১ আরোহী নিয়ে জাপানের ওকিনাওয়া দ্বীপের দক্ষিণ-পূর্বে ফিলিপাইনের জলভাগে বিধ্বস্ত হয়েছে।
যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের পক্ষ থেকে বলা হয়েছে, ওকিনাওয়া দ্বীপ থেকে মার্কিন রণতরি ইউএসএস রোনাল্ড রিগানের উদ্দেশে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
সপ্তম নৌবহর কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘ইউএসএস রোনাল্ড রিগান তল্লাশি ও উদ্ধারাভিযান শুরু করেছে। তবে দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।’
জাপানের প্রতিরক্ষামন্ত্রী ইতসুনোরি অনোদেরা সাংবাদিকদের বলেছেন, ইঞ্জিনে সমস্যার কারণে বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে মার্কিন নৌবাহিনী তাকে অবহিত করেছে।
সি-২ গ্রেহন্ড পরিবহন বিমানটি স্থল ঘাঁটি থেকে কর্মকর্তা, ডাক ও অন্যান্য পণ্যসামগ্রী নিয়ে রোনাল্ড রিগানে যাচ্ছিল।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
News Desk
শেয়ার করুন