আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

তিব্বতের স্বাধীনতার দাবি ত্যাগ করলেন দালাই লামা

তিব্বতের স্বাধীনতার দাবি ত্যাগ করলেন দালাই লামা

তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা নোবেলজয়ী দালাই লামা তাদের দীর্ঘদিনের স্বাধীনতার দাবি ত্যাগ করে চীনের অধীনে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

বৃহস্পতিবার ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমরা স্বাধীনতা চাইব না... আমরা চীনের সঙ্গে থাকতে চাই। আমরা আরো উন্নয়ন চাই।’

চীন ও তিব্বতের মধ্যকার সম্পর্কের মূল্যায়ন করে দালাই লামা বলেন, দুটি আলাদা দেশ হলেও চীন-তিব্বতের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে, যদিও মাঝে মধ্যে ‘লড়াই’ হয়। ইন্ডিয়ান চেম্বার অব কমার্স আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

চীন-তিব্বতের মধ্যকার বিভেদ দূর করে সামনে এগোনোর প্রত্যয় ব্যক্ত করেন দালাই লামা। তিনি বলেন, ‘অতীত অতীতই। আমরা ভবিষ্যতের দিকে তাকাতে চাই।’

স্বাধীনতার দাবি ত্যাগ করলেও তিব্বত ও তিব্বতিদের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার প্রতি জোর দিয়েছেন স্বেচ্ছায় ভারতের নির্বাসিত এই আধ্যাত্মিক নেতা। তিনি বলেন, ‘তিব্বতের আলাদা সংস্কৃতি আছে এবং পৃথক জীবনপ্রণালি আছে... চীনারা তাদের নিজের দেশকে ভালোবাসে এবং আমরাও আমাদের দেশকে ভালোবাসি।’

‘কোনো চীনাই ঠিকমতো জানে না গত কয়েক দশকে কী কী ঘটে গেছে’- দাবি করে দালাই লামা বলেন, কয়েক বছরে দেশ বদলে গেছে। বৌদ্ধ ধর্মের এই আধ্যাত্মিক নেতা তিব্বত মালভূমির বাস্তুসংস্থান রক্ষার ওপর গুরুত্বারোপ করেন এবং এক চীনা বাস্তুসংস্থানবিদের উক্তি স্মরণ করে বলেন, পরিবেশের ওপর এর প্রভাব উত্তর মেরু ও দক্ষিণ মেরুর মতো। ওই বাস্তুসংস্থানবিদ বলেছিলেন, ‘তিব্বত হলো তৃতীয় মেরু।’

দালাই লামা বলেন, ‘ইয়াংতজি থেকে সিন্ধু, বড় বড় নদীগুলো... তিব্বত থেকে উৎপন্ন। এগুলোর সঙ্গে কোটি কোটি মানুষ জড়িয়ে আছে। তিব্বত মালভূমির যত্ম শুধু তিব্বতের জন্য নয় কোটি কোটি মানুষের জন্য প্রয়োজন।’
এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত