আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

আর্জেন্টিনার নিখোঁজ সাবমেরিনে ‘বিস্ফোরণের আশঙ্কা’

আর্জেন্টিনার নিখোঁজ সাবমেরিনে ‘বিস্ফোরণের আশঙ্কা’

তদন্তকারীরা আশঙ্কা করছেন আর্জেন্টিনার নিখোঁজ সাবমেরিনে (ডুবোজাহাজ) বিস্ফোরণের কারণে সেটি নিয়ন্ত্রণহীন হয়ে পানিতে ডুবে গেছে।

গত সপ্তাহে বুধবার প্যাটাগোনিয়া উপকূল থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে আর্জেন্টিনার এআরএ স্যান হুয়ান ডুবোজাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার তিন ঘণ্টা বাদে প্রায় ৪৮ কিলোমিটার দূরে ওই দিন বেলা ১১টায় ‘পানির নিচে অস্বাভাবিক’ শব্দ শনাক্ত করে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী।

তবে কয়েক দিন কেটে যাওয়ার পর গতকাল বুধবার এ বিষয়ে আর্জেন্টিনার নৌবাহিনীকে তথ্য-উপাত্ত দিয়েছে যুক্তরাষ্ট্র। এরপর তদন্তকারীরা তা নিয়ে বিশ্লেষণ শুরু করেন। তারা আশঙ্কা করছেন, সাবমেরিনে ‘বিস্ফোরণ হয়ে থাকতে পারে’।

দক্ষিণ আটলান্টিকের যে এলাকা থেকে স্যান হুয়ান নিখোঁজ হয়েছে, ওই এলাকায় সমুদ্র পর্যবেক্ষণের উপাত্ত বিশ্লেষণ করে ‘পানির নিচে অস্বাভাবিক’ শব্দ শনাক্ত করে মার্কিন নৌবাহিনী। এই শব্দ কি বিস্ফোরণের কারণে হয়েছে- এমন প্রশ্নের জবাবে আর্জেন্টিনার নৌবাহিনীর মুখপাত্র এনরিক বালবি বলেছেন, ‘আমরা কোনো সিদ্ধান্ত নিচ্ছি না কিন্তু এই শব্দের বিষয়ে আমরা অবশ্যই আলোচনা ও বিশ্লেষণ করব।’

যুক্তরাষ্ট্রের দেওয়া তথ্য-উপাত্তের কারণে আট দিন আগে নিখোঁজ সাবমেরিনের তদন্তে নতুন মোড় এল। তবে আরো আশঙ্কা করা হচ্ছে, হয়তো এরই মধ্যে সাবমেরিনটির অক্সিজেন শেষ হয়ে গেছে। আর যদি তাই হয়, তাহলে সাবমেরিনের ৪৪ নাবিককে জীবিত উদ্ধারের সম্ভাবনা নেই বললেই চলে। তবে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, যে অক্সিজেন ছিল তাতে পানির নিচে সাত দিন টিকে থাকতে পারেন ক্রুরা। কিন্তু ইতিমধ্যে আট দিন পার হয়ে গেছে। ফলে ক্রুদের জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে।

১৫ নভেম্বর আর্জেন্টিনার উশুয়া থেকে দক্ষিণ আটলান্টিকের স্যান হোর্জ উপসাগর দিয়ে বুয়েন্স আয়ার্সের মার দেল প্লাটা বন্দরের উদ্দেশে আসার পথে নিখোঁজ হয় সাবমেরিনটি। জার্মানির তৈরি ৩৪ বছরের পুরোনো এই সাবমেরিনে ব্যাটারির সমস্যা হওয়ায় এটিকে বন্দরে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়।

বালবি জানিয়েছেন, অস্বাভাবিক শব্দ শনাক্ত হওয়ার এলাকায় তিনটি ‘সন্ধানকারী’ জাহাজ পাঠানো হয়েছে। এর আগে দুবার ‘ভুল শব্দ’ শনাক্ত করে আর্জেন্টিনার নৌবাহিনী।

এদিকে, নিখোঁজ সাবমেরিনে থাকা ক্রুদের পরিবার তদন্ত প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তারা তাদের স্বজনদের জীবিত ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত