আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

মিশরে মসজিদে সন্ত্রাসী হামলা, নিহত ২৩৫

মিশরে মসজিদে সন্ত্রাসী হামলা, নিহত ২৩৫

মিশরের উত্তর সিনাই প্রদেশে সন্দেহভাজন জঙ্গিদের হামলায় কমপক্ষে ২৩৫ জন নিহত হয়েছে। শুক্রবার বির আল আবেদ শহরে জুমার নামাজের সময় সন্ত্রাসীরা বোমা ও বন্দুক হামলা চালায়।

পুলিশ জানিয়েছে, জুমার নামাজের সময় চারটি গাড়িতে আসা লোকজন প্রার্থণাকারীদের ওপর গুলিবর্ষণ শুরু করে। হামলায় আরো ১৩০ জন আহত হয়েছে। তাৎক্ষনিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

এক প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসীদের হামলার লক্ষ্যবস্তু ছিল নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ওই মসজিদটিতে জুমার নামাজ পড়তে গিয়েছিলেন নিরাপত্তা বাহিনীর বেশ কিছু সদস্য।

সিএনএন জানিয়েছে, বিস্ফোরণে মসজিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হতাহতদের যখন অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় অ্যাম্বুলেন্স লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে।

বেসরকারি টেলিভিশন চ্যানেল এক্সট্রা নিউজ টিভি জানিয়েছে, প্রেসিডেন্ট আব্দুল ফাতাহ আল সিসি এ বিষয়ে আলোচনার জন্য নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন।

২০১৩ সালে মিশরের ইতিহাসে প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করেন সাবেক সেনাপ্রধান জেনারেল সিসি। এরপর থেকেই সিনাইতে সন্ত্রাসী হামলার সংখ্যা বাড়তে শুরু করে।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত