আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

লিবিয়ায় নৌকাডুবিতে ২৫ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু

লিবিয়ায় নৌকাডুবিতে ২৫ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু

লিবিয়ার পশ্চিম উপকূলে নৌকা ডুবে কমপক্ষে ২৫ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। লিবিয়ার কোস্টগার্ড কর্মকর্তারা শনিবার এ্ তথ্য জানিয়েছে।

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার জন্য আফ্রিকার অভিবাসন প্রত্যাশীরা লিবিয়াকে ব্যবহার করে। মানবপাচারকারীরা এসব অভিবাসন প্রত্যাশীকে প্রায়ই হালকা-পাতলা কিংবা ভাঙ্গা নৌকায় উঠিয়ে সাগরে ছেড়ে দিয়ে আসে। আর এসব্ নৌকা বরাবরই ডুবে যায় কিংবা ভেঙ্গে যায়। চলতি বছর সাগর পথে ইউরোপ যাওয়ার চেষ্টাকালে নৌকা ডুবে প্রায় তিন হাজার অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে অথবা নিখোঁজ হয়েছে। এসব নৌকাডুবির অধিকাংশ ঘটনা ঘটেছে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে।

লিবিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, নৌকা ডুবির পর যারা সাগরে ভেসে ছিল তাদেরকে উদ্ধার করে ত্রিপোলিতে নিয়ে আসা হয়েছে। তবে ঠিক কতোজন আরোহী নৌকাটিতে ছিলেন এ ব্যাপারে কিছুই জানানো হয়নি।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত