আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

নিজেকে বর্ষসেরা লিখে হাসির খোরাক ট্রাম্প

নিজেকে বর্ষসেরা লিখে হাসির খোরাক ট্রাম্প

টাইমস-এর বিচারে ২০১৭-র বর্ষসেরার শিরোপা ‘সম্ভবত’ তিনিই পাচ্ছেন, এমন ইঙ্গিত দিয়ে বিতর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রাম্প টুইট করেন, ‘সম্ভবত এ বছরেও আমাকে বর্ষসেরার শিরোপা দেবে টাইমস। সে কারণে আমাকে ডাকা হয়েছিল।’ পাশাপাশি তিনি এও দাবি করেন, টাইমস-এর দেওয়া প্রস্তাব নাকি তিনি ফিরিয়ে দিয়েছেন।

কলকাতার আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, গোল বেধেছে এখানেই। ট্রাম্পের এই দাবির পর পরই পাল্টা প্রতিক্রিয়া দিয়ে টাইমস মার্কিন প্রেসিডেন্টের দাবিকে নস্যাৎ করেছে।

টাইমস পাল্টা টুইট করে জানিয়েছে, ‘কীভাবে বর্ষসেরা বাছাই করা হয়, প্রেসিডেন্টের ধারণা নেই। ৬ ডিসেম্বরের আগে এ বিষয়ে কারও সঙ্গেই কথা বলি না আমরা। কোনও মন্তব্যও করি না।’ এর পরই সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ট্রোলড হতে থাকেন ট্রাম্প।

ম্যাগাজিনের চিফ কনটেন্ট অফিসার অ্যালান মুরে জানান, প্রেসিডেন্ট বর্ষসেরা নিয়ে যে টুইট করেছেন, তার মধ্যে কোনও সত্যতা নেই। যদিও টাইমস-এর প্রতিক্রিয়ায় পাল্টা কোনও টুইট করেননি ট্রাম্প।

২০১৬ সালে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় এসেছিলেন ট্রাম্প। সে বছরই তাকে বর্ষসেরা ব্যক্তিত্বের শিরোপা দিয়েছিল টাইমস। এই প্রথম নয়, এর আগেও একাধিক বার টাইমস-এর সঙ্গে বিতর্কে জড়িয়েছেন ট্রাম্প।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত