আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

মাউন্ট আগুংয়ের জ্বালামুখ দিয়ে ছাই উদগিরণ : বালিতে সর্বোচ্চ সতর্কতা

মাউন্ট আগুংয়ের জ্বালামুখ দিয়ে ছাই উদগিরণ : বালিতে সর্বোচ্চ সতর্কতা

ইন্দোনেশিয়ার বালি দ্বীপের মাউন্ট আগুংয়ের জ্বালামুখ দিয়ে ছাই উদগিরণ শুরু হয়েছে। দুর্ঘটনা এড়াতে সোমবার দেশটির কেন্দ্রীয় ও আঞ্চলিক প্রশাসন বিমান চলাচলে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ২৪ ঘন্টার জন্য বালি আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। ৪৪৫টি ফ্লাইট বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছে প্রায় ৫৯ হাজার যাত্রী।

স্থানীয় টেলিভিশনে প্রচারিত দৃশ্যে দেখা গেছে, আগ্নেয়গিরিটির কয়েকটি স্থান থেকে শীতল লাভার ধারা (লাহার) নির্গত হচ্ছে। লাহারের সঙ্গে বের হয়ে আসা কাদা ও পাথর বাড়ি-ঘর, সেতু ও পথ-ঘাট ধ্বংস করে দিতে পারে।

ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা এক বিবৃতিতে বলেছে, ‘বিস্ফোরণের সঙ্গে মাঝে মাঝে ধোঁয়া উদগিরণ হচ্ছে এবং চূড়া থেকে ১২ কিলোমিটার দূর থেকে ছোটখাটো বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে। শিগগিরই বড় ধরণের বিস্ফোরণ ঘটতে পারে।’

আগুংয়ের চারপাশে ৮ থেকে ১০ কিলোমিটার এলাকার মধ্যে যেসব বাসিন্দা রয়েছেন তাদেরকে দ্রুত বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার অনুরোধা জানানো হয়েছে।

এর আগে রোববার দুর্যোগ প্রশমন বিভাগ জানিয়েছিল, ধোঁয়ায় ঢেকে যাওয়া এলাকাগুলোতে কর্তৃপক্ষ মাস্ক বিতরণ শুরু করেছে। ছাইয়ের মেঘ বালি থেকে পূর্বে লম্বোক দ্বীপের দিকে যাচ্ছে। সেখানকার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর পুরোপুরি বন্ধ হয়ে গেছে। লম্বোকে ছাইবৃষ্টি হয়েছে ।

১৯৬৩ সালে সর্বশেষ মাউন্ট আগুং থেকে লাভার উদগিরণ হয়। ওই সময় এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয় এবং আশেপাশের বেশ কয়েকটি গ্রাম লাভার নিচে চাপা পড়ে নিশ্চিহ্ন হয়ে যায়।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি
 

শেয়ার করুন

পাঠকের মতামত