আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

হারিরিই প্রধানমন্ত্রী থাকছেন: লেবাননের প্রেসিডেন্ট

হারিরিই প্রধানমন্ত্রী থাকছেন: লেবাননের প্রেসিডেন্ট

লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বলেছেন, সাদ হারিরি 'নিশ্চিতভাবেই' তার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাবেন।

আজ বুধবার রোম সফরে গিয়ে ইতালির দৈনিক সংবাদপত্র লা স্টাম্পাকে দেয়া এক সাক্ষাৎকারে আউন বলেছেন, গত ৪ নভেম্বর হারিরির পদত্যাগের মাধ্যমে লেবাননে যে রাজনৈতিক সংকটের সৃষ্টি হয়েছিল তা নিশ্চিতভাবে কয়েক দিনের মধ্যে নিরসন করা হবে।

লেবাননের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা দেশের পরিস্থিতি এবং বাস্তব অবস্থা সম্পর্কে সব রাজনৈতিক পক্ষগুলোর সঙ্গে আলোচনা করেছি। এসব আলোচনা অত্যন্ত ফলপ্রসু এবং ইতিবাচক হয়েছে।’

গত ৪ নভেম্বর সাদ হারিরি সৌদি আরব গিয়ে আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দেন। ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ও ইরানকে আরব দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য অভিযুক্ত করে তিনি এক লিখিত বক্তব্যে ক্ষমতা থেকে সরে দাঁড়ান।

এ ঘটনায় মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়।তবে লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন ও হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী সাদ হরিরিকে সৌদি আরব ডেকে নিয়ে পদত্যাগে বাধ্য করেছেন।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত