আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

এক বিলিয়ন ডলার দিয়ে মুক্তি পেলেন সৌদি যুবরাজ

এক বিলিয়ন ডলার দিয়ে মুক্তি পেলেন সৌদি যুবরাজ

দুর্নীতির অভিযোগে তিন সপ্তাহেরও বেশি সময় আটক থাকার পর মুক্তি পেয়েছেন ৬৪ বছর বয়সী সৌদি যুবরাজ মিতেব বিন আব্দুল্লাহ।

বুধবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সৌদি কর্তৃপক্ষের সঙ্গে এক বিলিয়ন ডলারেরও বেশি টাকার ‘গ্রহণযোগ্য সমঝোতায়’ রাজি হওয়ার পর তাকে মুক্তি দেয়া হয়। যুবরাজ মিতেবকে এক সময় সৌদি বাদশা হওয়ার অন্যতম দাবিদার হিসেবে বিবেচনা করা হত।

৪ নভেম্বরের সৌদি আরবে দুর্নীতি বিরোধী অভিযানে ২০০ জনেরও বেশি রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যক্তিত্বকে আটক করা হয়েছিল। যুবরাজ মিতেব তাদের মধ্যে একজন। যুবরাজ মিতেব ছাড়াও সৌদি সরকারের সঙ্গে আরো তিন ব্যক্তি সমঝোতা করেছেন।

বার্তা সংস্থাকে এএফপিকে সৌদি সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র বলেছে, ‘হ্যাঁ, প্রিন্স মিতেব মঙ্গলবার সকালে  মুক্তি পেয়েছেন।’

সৌদি আরবের বর্তমান যুবরাজ মোহাম্মদ বিন সালমানের চাচাতো ভাই প্রিন্স মিতেব দেশটির অভিজাত বাহিনী ন্যাশনাল গার্ডের প্রধান ছিলেন। দুর্নীতি বিরোধী অভিযানে আটক রাজপরিবারের সদস্যদের মধ্যে রাজনৈতিকভাবে সবচেয়ে প্রভাবশালী ছিলেন তিনি।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত