আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

পাকিস্তানে বিশ্ববিদ্যালয়ে জঙ্গি হামলা, নিহত ১৩

পাকিস্তানে বিশ্ববিদ্যালয়ে জঙ্গি হামলা, নিহত ১৩

পাকিস্তানের পেশওয়ারে কৃষি বিশ্ববিদ্যালয়ে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে এই হামলায় নিহত হয়েছে কমপক্ষে ১৩জন। আহত হয়েছে ৩৭ জন।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন অনলাইন জানিয়েছে, তেহরিক ই তালেবান এই হামলার দায় স্বীকার করেছে।

হামলাকারীর সঠিক সংখ্যা জানা যায়নি। পুলিশ জানিয়েছে,  চার জঙ্গি গুলিতে নিহত হয়েছে । তবে পাকিস্তান সেনাবাহিনীর ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর)হামলাকারীদের সংখ্যা তিন বলে জানিয়েছে।

শুক্রবার সকালে বোরখা পরিহিত কমপক্ষে তিন সন্দেহভাজন হামলাকারী রিকশায় করে এসে বিশ্ববিদ্যালয়ের ভবনে প্রবেশ করে। তারা গেটে থাকা নিরাপত্তা রক্ষীকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পরে তারা গুলি ছুঁড়তে ছুঁড়তে বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে প্রবেশ করে।

পেশওয়ারের ‍পুলিশ প্রধান তাহির খান জানিয়েছেন, পরে নিরাপত্তা বাহিনী ভবনটি ঘিরে ফেললে তাদের সঙ্গে জঙ্গিদের গুলি বিনিময় হয়।নিহতদের মধ্যে নয়জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আতহদের মধ্যে বেশ কয়েকজন সেনা সদস্যও রয়েছে।

হামলার পরপর তেহরিক ই তালেবান দায় স্বীকার করেছে। তালেবানের মুখপাত্র মোহাম্মদ খোরাসানি জানিয়েছেন, তারা সামরিক গোয়েন্দা বাহিনীর নিরাপদ ঘাঁটিকে হামলার লক্ষ্যবস্তু করেছিলেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত