আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

চীনের ‍বিরুদ্ধে আবারও অভিযোগ করলেন ট্রাম্প

চীনের ‍বিরুদ্ধে আবারও অভিযোগ করলেন ট্রাম্প

মাত্র কয়েক মাসের ব্যবধানে নতুন করে চীনের সমালোচনা শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি বন্ধে চীনের কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।  বৃহস্পতিবার এক টুইটারবার্তায় তিনি এ মন্তব্য করেছেন।

ট্রাম্প লিখেছেন, ‘যে চীনা কূটনীতিক উত্তর কোরিয়া থেকে ফিরে এসেছেন, মনে হচ্ছে লিটল রকেট ম্যানের ওপর তার কোনো প্রভাব পড়ে নাই।’

গত কয়েক মাস আগেও উত্তর কোরিয়ার ইস্যুতে চীনের ব্যাপক সমালোচনা করেছিলেন ট্রাম্প। তার অভিযোগ, চীন তার ঘনিষ্ঠ মিত্রটির পারমাণবিক কর্মসূচি বন্ধে যথেষ্ঠ উদ্যোগ নিচ্ছে না। তবে গত মাসে চীন সফরকালে পুরোই সুর উল্টে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, উত্তর কোরিয়ার ওপর চাপ প্রয়োগে চীন অনেক বেশি কাজ করে যাচ্ছে। তবে পিয়ংইয়ংয়ে তেল সরবারাহ বন্ধে বেইজিং আরো বেশি কিছু করতে পারে।

টিলারসন বলেছেন, ‘চীনারা অনেক করেছে।আমরা মনে করি, তেলের ব্যাপারে তার আরো বেশি কিছু করতে পারে। আমরা আন্তরিকভাবে তাদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা সরবরাহ পুরোপুরি বন্ধ নয়, তবে সরবরাহ কমানোর ব্যাপারে আরো কিছু করুন।’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত