আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সিরিয়ার সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলা

সিরিয়ার সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলা

সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে একটি সামরিক স্থাপনায় ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার রাতে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সিরিয়ার সরকারি টেলিভিশন চ্যানেল।

এতে জানানো হয়েছে, হামলায় ক্ষয়ক্ষতি হয়েছে।তবে দুটি ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করা হয়েছে।হামলায় ওই ঘাঁটিতে ‘বস্তুগত ক্ষতি’হয়েছে বলা হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ পরিষ্কার হওয়া যায়নি।

ইসরায়েলি সামরিক বাহিনী হামলার বিষটি নিশ্চিত করেনি।

যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, এর আগে দামেস্কের কাছে বিস্ফোরণ ঘটেছিল।ওই বিস্ফোরণের সম্ভাব্য কারণ ইসরায়েলি ক্ষেপণাস্ত্র।

সিরিয়ান অবজারভেটরির প্রধান রামি আব্দেল রহমান বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, দামেস্কের কয়েক কিলোমিটার দক্ষিণে এল-কিসওয়াহ এলাকায় হামলাটি চালানো হয়েছে।হামলায় একটি অস্ত্রের গুদাম ধ্বংস হয়েছে।তবে অস্ত্র গুদামটি কাদের মালিকানাধীন তা তার গোষ্ঠী জানেনা বলে জানিয়েছেন রামি।

সিরিয়ায় এর আগে কয়েকবারই অস্ত্র গুদামে হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ার লেবাননি মিত্র হিজবুল্লাহর কাছে অস্ত্র সরবরাহ প্রতিরোধ করতে ওইসব হামলা চালানো হয়েছিল বলে দাবি ইসরায়েলের।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত