আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

হুথি হামলায় ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট সালেহ নিহত

হুথি হামলায় ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট সালেহ নিহত

হুথি বিদ্রোহীদের হামলায় ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ নিহত হয়েছেন। আলী আব্দুলাহ সালেহের দল জেনারেল পিপলস কংগ্রেস জানিয়েছে, তাদের নেতা এবং ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট সোমবার রাজধানী সানায় হুথিদের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন। খবর: আলজাজিরা, বিবিসি, রয়টার্স, আল আরাবিয়্যাহ।
এছাড়া হুথি নিয়ন্ত্রিত টেলিভিশন একটি ভিডিও ফুটেজ প্রচার করেছে, যেখানে একটি কম্বলে জড়ানো আলী আব্দুল্লাহ সালেহের লাশ ঘিরে উল্লাস করছেন হুথি বিদ্রোহীরা।এতে দেখা গেছে, আলী আব্দুল্লাহ সালেহের মাথা জখম হয়েছে। এটি স্পষ্টতই বন্দুকের গুলির জখম।

এর আগে সোমবার সকালের দিকে সানায় আলী আব্দুল্লাহ সালেহের বাসভবনে হামলা করে হুথিরা। গতরাতে আনুষ্ঠানিকভাবে হুথিদের সঙ্গে মিত্রতা ছাড়ার ঘোষণা দেন সাবেক এই প্রেসিডেন্ট।
এরপর সোমবার ভোরে এক বিবৃতিতে তিনি বলেন, ‘সানায় যুদ্ধ আসন্ন। উন্মাদ গোষ্ঠী হুথিদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।’
ইয়েমেনের বর্তমান প্রেসিডেন্ট মনসুর হাদিকে গদিচ্যুত করতে এই হুথিদের সাহায্য নিয়েছিলেন আলী আব্দুল্লাহ সালেহ। ইরানের মদদপুষ্ট শিয়া বিদ্রোহীদের সাহায্যে মনসুর হাদির আসন কাঁপিয়েও দিয়েছিলেন তিনি। কিন্তু, সেই মিত্র হুথি বিদ্রোহীদের হাতেই প্রাণ হারালেন সালেহ।
হুথি বিদ্রোহীদের হামলায় রাজধানী সানায় অবস্থিত সালেহের গোটা বাসভবন ধ্বংসস্তূপে পরিণত হয়।
রেড ক্রস জানিয়েছে, বিগত পাঁচ দিনে সানায় সংঘর্ষে অন্তত ১২৫ জন নিহত এবং ২৩৮ জন আহত হয়েছেন।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত