আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

বিনা প্রতিদ্বন্দ্বিতায় কংগ্রেসের সভাপতি হচ্ছেন রাহুল গান্ধী

বিনা প্রতিদ্বন্দ্বিতায় কংগ্রেসের সভাপতি হচ্ছেন রাহুল গান্ধী

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সভাপতি নির্বাচিত হতে যাচ্ছেন রাহুল গান্ধী। সোমবার সভাপতির পদে রাহুল ছাড়া আর কেউই  মনোনয়নপত্র জমা দেননি।

স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় নয়াদিল্লিতে দলীয় সদর দপ্তরে মনোনয়নপত্র জমা দেন রাহুল।

দলীয় সভাপতি হিসেবে এর আগে রাহুলের নাম প্রস্তাব করেছিলেন সোনিয়া গান্ধী।পরে মোতিলাল ভোরা, আহমেদ প্যাটেল, মহসিনা কিদোয়াই, অশোক গেহলোট, কমল নাথ, মুকুল ওয়াসনিক, শীলা দীক্ষিত এবং তরুণ গগৈসহ ৮৯ জন দলীয় নেতা রাহুলের পক্ষে সমর্থন ব্যক্ত করেছেন।

মনোনয়ন পেশের পর রাহুলকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ, এ কে অ্যান্টনি, পি চিদম্বরম, সুশীলকুমার শিন্ডে, আহমেদ পটেল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহ প্রমুখ।
কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, ‘সোনিয়া গান্ধী ১৯ বছর ধরে কংগ্রেসের নেতৃত্ব দিয়েছেন। এবার রাহুলের নেতৃত্বে কংগ্রেস এগিয়ে যাবে।’

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং বলেছেন, ‘কংগ্রেস সভাপতি নির্বাচন প্রক্রিয়ায় গণতান্ত্রিকতা নিয়ে কোনো প্রশ্নই নেই, এটা অবশ্যই গণতান্ত্রিক পদ্ধতিতেই করা হচ্ছে।’

কংগ্রেস সভাপতি পদপ্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল সোমবার। ৫ ডিসেম্বর মনোনয়নপত্র পরীক্ষার পরে বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ১১ ডিসেম্বর নাম প্রত্যাহারের শেষ দিন। একাধিক প্রার্থী হলে ১৯ ডিসেম্বর ভোট গ্রহণ করার কথা ছিল। অল ইন্ডিয়া কংগ্রেস কমিটিতে নয় হাজার সদস্য আছেন। যদি দলীয় প্রেসিডেন্ট বাছাইতে ভোটের প্রয়োজন হয় তাহলে ওই সদস্যরা ভোটে অংশ নেবেন।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত