আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে হত্যা পরিকল্পনায় বাংলাদেশি আটক

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে হত্যা পরিকল্পনায় বাংলাদেশি আটক

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে-কে হত্যা পরিকল্পনার অভিযোগে নাইমুর জাকারিয়া রহমান নামে এক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ যুবককে আটক করা হয়েছে। খবর: সিএনএন, দ্য গার্ডিয়ান ও বিবিসি। আটকের পর তাকে বুধবার লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। সেখানে উত্তর লন্ডনের ২০ বছর বয়সী এই বাসিন্দা নিজেকে ব্রিটিশ-বাংলাদেশি পরিচয় দেন।

নাইমুর জাকারিয়ার বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রধানমন্ত্রীর বাসভবন ডাউনিং স্ট্রিটের নিরাপত্তা গেটে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ঢুকে পড়ে ছুরি, পিপার স্প্রে ও সুইসাইড ভেস্ট ব্যবহার করে প্রধানমন্ত্রী থেরেসা মেকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন।

জাকারিয়া রহমান অবশ্য আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। আদালত তাকে পুলিশ হেফাজতে পাঠিয়েছেন।

একই সঙ্গে আগামী ২০ ডিসেম্বর নাইমুর জাকারিয়াকে আবারো উচ্চতর আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

লন্ডনে সন্ত্রাসবিরোধী পুলিশ গতমাসে নাইমুর জাকারিয়াকে আটক করেছিল। তবে বুধবার তার নাম-পরিচয় প্রকাশ করা হয়।

নাইমুর জাকারিয়ার বিরুদ্ধে আরো একটি সন্ত্রাসের অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি পাকিস্তানী বংশোদ্ভূত এক তরুণকে লিবিয়ায় কট্টর ইসলামপন্থীদের হয়ে যুদ্ধ করতে যেতে সহযোগিতা করছিলেন। ওই তরুণকেও আজ আদালতে হাজির করা হয়েছিল।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত