আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

গাজায় আবারো ইসরাইলের হামলা, বড় ধরণের সংঘর্ষের আশঙ্কা

গাজায় আবারো ইসরাইলের হামলা, বড় ধরণের সংঘর্ষের আশঙ্কা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় শুক্রবার রাতে আবারো বিমান ও ট্যাংক নিয়ে হামলা চালিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী। এতে আহত হয়েছেন কমপক্ষে ২৫ ফিলিস্তিনি। এর মধ্যে ছয় শিশু রয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর জানিয়েছে।ফিলিস্তিনের জেরুসালেম শহর নিয়ে যখন গোটা মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা চলছে তখন এই হামলার ঘটনা ঘটলো।
ইসরাইলি সেনারা গাজা উপত্যকার বেইত হানুন শহরের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের একটি নিরাপত্তা চৌকিতে কামানোর গোলা বর্ষণ করে। এ শহরের পূর্বাঞ্চলে কয়েকজন হামাস যোদ্ধার ওপরও বিমান হামলা চালায় ইসরাইল।
এছাড়া, গাজার বেইত লাহিয়া শহরে বিমান থেকে বোমা বর্ষণ করে ইসরাইল। গাজা উপত্যকার উত্তরে শেখ জায়েদ এলাকায় ইসরাইলি বিমান থেকে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ছয় শিশুসহ ২৫ জন আহত হয়েছেন।
ইসরাইল দাবি করেছে, গাজা থেকে রকেট ছোঁড়ার পর এসব হামলা চালানো হয়। ইসরাইলের বিমান ও ট্যাংক হামলার কারণে আশঙ্কা করা হচ্ছে-যেকোনো সময় হামাস ও ইসরাইলের মধ্যে বড় ধরনের সংঘর্ষ শুরু হতে পারে।
ইসরাইলি সেনাদের গুলিতে ২ ফিলিস্তিনি নিহত : আহত ৩০০
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের পবিত্র নগরী জেরুসালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার পর ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভের সময় ইসরাইলি সেনাদের গুলিতে দুই ফিলিস্তিনি নিহত ও ৩০০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

বিক্ষুব্ধ ফিলিস্তিনিরা শুক্রবার বিক্ষোভ দিবসের ডাক দিয়েছিলেন। ট্রাম্পের ঘোষণার পর থেকেই পশ্চিমতীরে ফিলিস্তিনিরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। তাদের ঠেকাতে শত শত অতিরিক্ত সেনা মোতায়েন করে ইসরাইল। বিােভকারীরা গাড়ির টায়ার জ্বালায় ও পাথর ছুড়ে মারে। জবাবে ইসরাইলি সেনারা টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছোড়াসহ তাজা গুলিবর্ষণও করেছে। ইসরাইলি সেনাবাহিনীর দাবি, গাজা থেকে ইসরাইলে দুটো রকেট নিক্ষেপ করা হয়েছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত