আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

বিশ্বজুড়ে বেড়েছে অস্ত্র বিক্রির পরিমাণ

বিশ্বজুড়ে বেড়েছে অস্ত্র বিক্রির পরিমাণ

২০১০ সালের পর প্রথমবারের মতো ২০১৬ সালে বিশ্বজুড়ে অস্ত্র বিক্রির পরিমাণ বেড়েছে।  সুইডেনভিত্তিক সংস্থা  `স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউট’ বা সিপ্রির দেওয়া পরিসংখ্যান থেকে এই তথ্য জানা গেছে। বিভিন্ন রাষ্ট্রের অভ্যন্তরীণ পরিসরে অস্ত্র ব্যবহারের প্রবণতা বৃদ্ধি, সামরিক অভিযান এবং আঞ্চলিক উত্তেজনার কারণে অস্ত্র বিক্রি বেড়েছে বলে জানিয়েছে তারা।

১৯৬৬ সালে সুইডেনের সংসদের মাধ্যমে ‘স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউট’ নামের সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। তারা অস্ত্র প্রতিরোধে সারা বিশ্বের সামরিক ব্যয় ও অস্ত্র লেনদেন বিষয়ক তথ্য জনপরিসরে হাজির করে থাকে। সংস্থাটির সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের শীর্ষ ১০০ অস্ত্রনির্মাতা ২০১৬ সালে ৩৭৪ দশমিক ৮ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করেছে৷ ২০১০ সালের পর গতবছরই প্রথমবারের মতো অস্ত্র বিক্রি বেড়েছে৷ ২০১৫ সালের তুলনায় এই পরিমাণ প্রায় দুই শতাংশ বেশি।

প্রতিবেদনে বলা হয়, অস্ত্র বিক্রির বেড়ে যাওয়াটা অনুমিতই ছিল। বিভিন্ন দেশের বড় ধরনের অভ্যন্তরীণ অস্ত্র কর্মসূচির বাস্তবায়ন, অনেক জায়গায় চলমান সামরিক অভিযান ও আঞ্চলিক উত্তেজনা বিদ্যমান থাকায় অস্ত্রের চাহিদা বেড়ে গেছে। 

এতে আরও বলা হয়, শীর্ষ ১০০ অস্ত্র নির্মাণ কোম্পানির মধ্যে ৬৩টিরই অবস্থান যুক্তরাষ্ট্র ও পশ্চিম ইউরোপে। গতবছর যত অস্ত্র বিক্রি হয়েছে তার মধ্যে ৮২ শতাংশেরও বেশি বিক্রি করেছে এই কোম্পানিগুলো৷ বিক্রির তালিকায় শীর্ষস্থানীয় প্রথম তিন কোম্পানিই যুক্তরাষ্ট্রের। জার্মান নির্মাতাদের বিক্রিও ২০১৫ সালের তুলনায় ৬.৬ শতাংশ বেড়েছে৷ ইউরোপ, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে জার্মানির তৈরি অস্ত্রের চাহিদা রয়েছে৷

২০১৬ সালের শীর্ষ ১০০ অস্ত্র ব্যবসায়ীর তালিকায় দক্ষিণ কোরিয়ার সাতটি কোম্পানি রয়েছে৷ গতবছর দক্ষিণ কোরিয়ার নির্মাতারা ৮ দশমিক ৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করেছে৷ ২০১৫ সালের তুলনায় এই সংখ্যা ২০ দশমিক ৬ শতাংশ বেশি বলে জানিয়েছে সিপ্রি৷ দক্ষিণপূর্ব এশিয়া, পূর্ব ইউরোপ ও দক্ষিণ অ্যামেরিকায় দক্ষিণ কোরিয়ার অস্ত্রের চাহিদা রয়েছে৷

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত