আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

রাহুল গান্ধী কংগ্রেসের সভাপতি নির্বাচিত

রাহুল গান্ধী কংগ্রেসের সভাপতি নির্বাচিত

অবশেষে সেই বংশীয় ধারার রাজনীতির হাত ধরেই ভারতের সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হলেন নেহেরু-গান্ধী পরিবারের উত্তরসূরি ও রাজিব-সোনিয়া গান্ধীর পুত্র রাহুল গান্ধী।

সভাপতি নির্বাচনে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির অভ্যন্তরীণ রিটার্নিং অফিসার মুলাপ্পালি রামাচন্দ্রনকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, ‘বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছেন রাহুল গান্ধী।’ গত সপ্তাহে সভাপতি পদে শুধু রাহুল গান্ধীই মনোনয়নপত্র জমা দেন।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

রাহুল গান্ধীর সভাপতি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে কংগ্রেসের দীর্ঘমেয়াদি সভাপতি হিসেবে দায়িত্ব শেষ করছেন তার মা সোনিয়া গান্ধী। ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে দলের দায়িত্ব গ্রহণ করবেন রাহুল গান্ধী।

গুজরাট রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের নেতৃত্ব দিচ্ছেন রাহুল গান্ধী। এ নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষের দুই দিন পর শনিবার দলের দায়িত্ব গ্রহণ করবেন তিনি।

নেহেরু-গান্ধী পরিবারের পঞ্চম ব্যক্তি হিসেবে কংগ্রেসের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন ৪৭ বছর বয়সি রাহুল গান্ধী। সভাপতি হিসেবে রাহুলের অধিষ্ঠিত হওয়ার প্রক্রিয়া নিয়ে সমালোচনার মুখে রয়েছে কংগ্রেস। অনেকে মনে করেন, রাহুল গান্ধীর এই পদায়ন কংগ্রেসে বংশীয় রাজনীতির উজ্জ্বল দৃষ্টান্ত। দলের ভেতরেও কিছু বিরোধিতা ছিল। মহারাষ্ট্রের কংগ্রেস নেতা শেহজাদ পুনাওয়ালা দলের সাংগঠনিক নির্বাচন একটি লজ্জার বিষয়। কারণ, রাহুল গান্ধী দলে ‘অন্যায্য সুবিধা’ পেয়ে থাকেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত