আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

রাখাইনে থমকে গেছে জীবন : রেডক্রস

রাখাইনে থমকে গেছে জীবন : রেডক্রস

রোহিঙ্গাদের ওপর নিপীড়ন ও সহিংসতার পর মিয়ানমারের রাখাইন রাজ্যে জীবন থমকে গেছে। পুরো রাজ্যে এখন প্রায় তিন লাখ রোহিঙ্গা রয়েছে। তবে এ সংখ্যাও পুরোপুরি নিশ্চিত নয়। বুধবার আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেডক্রস এ তথ্য জানিয়েছে।

সর্বশেষ সরকারি হিসেবে অনুযায়ী, রাখাইনে রোহিঙ্গাদের সংখ্যা ছিল প্রায় ১০ লাখ। গত আগস্টে সেনাবাহিনী রোহিঙ্গা নিধন অভিযানে নামে। প্রাণ বাঁচাতে এ পর্যন্ত সেখান থেকে ৬ লাখ ২৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। রাখাইনের সহিংসতা কবলিত এলাকায় রেডক্রস ছাড়া কোনো দাতব্য সংস্থার প্রবেশের অনুমতি নেই। সংস্থাটির মতে, রাখাইনে বর্তমানে প্রায় তিন লাখ রোহিঙ্গা রয়েছে।

তবে রেডক্রসের পরিচালক (অপারেশনস) ডমিনিক স্টিলহার্ট জানিয়েছেন, সঠিকভাবে এ সংখ্যা গণনা সম্ভব নয়। তাই একে ‘বড় একটি চিমটি লবন’ হিসেবে গণ্য করা যায়।

রাখাইনে তিনদিনের সফর শেষে জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্টিলহার্ট জানান, বেশ কয়েকটি সহিংসতার পর রাখাইনের পরিস্থিতি স্থিতিশীল দেখা গেছে। তবে লোকজন এখনও এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছে। এখনও প্রতিদিন প্রায় ৩০০ লোক সীমান্ত পাড়ি দিচ্ছে। কারণ তারা ভবিষ্যতের জন্য ভীত ও উদ্বিগ্ন।

রাখাইনের রাস্তায়, বাজারে ও ক্ষেত-খামারে লোকজনের সংখ্যা অনেক কম দেখা গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘চলার পথে জীবন থমকে গেছে…চারপাশে লোকজনের দেখা পাওয়া দুরহ এবং আপনি সেখানে কেবল জীবন থাওয়া দেখতে পাবেন।’

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত