আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ডেমোক্র্যাট প্রার্থীর জয়, ধাক্কা খেলেন ট্রাম্প

ডেমোক্র্যাট প্রার্থীর জয়, ধাক্কা খেলেন ট্রাম্প

তুমুল প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের আলাবামা রাজ্যে সিনেট নির্বাচনে বিতর্কিত রিপাবলিকান প্রার্থী রয় মোরকে হারিয়ে ডেমোক্র্যাট পার্টির ডগ জোনসের বিজয়কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বিশাল ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

যৌন হয়রানির অভিযোগ ওঠার পরও রয় মোরকে সমর্থন জানিয়ে তার পক্ষে জোরালো প্রচার চালিয়েও শেষ রক্ষা করতে পারলেন না ট্রাম্প। দীর্ঘ ২৫ বছর পর এই প্রথম আলাবামায় সিনেট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির কোনো প্রার্থী বিজয়ী হলেন। ট্রাম্পের বিতর্কিত কর্মকাণ্ডের প্রভাবেই এমন হয়েছে বলে বিশ্লেষকরা দাবি করছেন।

মঙ্গলবার ভোট গ্রহণের পর ভোট গণনার কাজ শুরু হয়। ধীরে ধীরে ঘোষিত বেসরকারি ফলাফলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের নজির পাওয়া যাচ্ছিল। বিবিসি জানিয়েছে, ভোট গণনা শেষ হয়েছে। এতে সামান্য ব্যবধানে ডগ জোনস বিজয়ী হয়েছেন। তবে এখনো পরাজয় স্বীকার করেননি রয় মোর।

ডগ জোনসের সিনেটর হওয়ার মধ্য দিয়ে মার্কিন সিনেটে ব্যবধান কমালো ডেমোক্র্যাটরা। এখন সিনেটে ডেমোক্র্যাট সিনেটর ৪৯ জন এবং রিপাবলিকান সিনেটর ৫১ জন হচ্ছেন। এর ফলে ট্রাম্পের যেকোনো বিল পাস করাতে আরো ঘাম ঝরাতে হবে।

বিবিসির খবরে বলা হয়েছে, মোট গৃহীত ভোটের মধ্যে ডগ জোনস ৪৯ দশমিক ৯ শতাংশ ও রয় মোর ৪৮ দশমিক ৪ শতাংশ ভোট পেয়েছেন। শূন্য দশমিক ৫ শতাংশের মধ্যে ব্যবধান থাকলেও ভোট পুনর্গণনার আহ্বান জানানোর সুযোগ পেতেন রয় মোর। কিন্তু সে সুযোগও নেই।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত