আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ভূমিধসে চাপা পড়ল চিলির এক গ্রাম

ভূমিধসে চাপা পড়ল চিলির এক গ্রাম

মূষলধারে বৃষ্টির কারণে চিলির দক্ষিণাঞ্চলে একটি গ্রাম ভূমিধসে চাপা পড়েছে এবং কয়েক ডজন ঘরবাড়ি ধ্বংস হয়েছে।

চিলির হৃদ অঞ্চলে ভিলা সান্তা লুসিয়া নামের গ্রামটিতে ভয়াবহ এই ভূমিধসে ওই গ্রামের পাঁচ জন নিহত হয়েছে ও কমপক্ষে ১৫ জন নিখোঁজ রয়েছে। গ্রামটি পর্যটনের জন্য জনপ্রিয়।

দেশটির প্রেসিডেন্ট মাইকেল ব্যাচেলেট ওই এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। হাজার হাজার লোক বিদ্যুৎহীন হয়ে পড়েছে এবং অন্যান্য অঞ্চলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এলাকাটি। প্রেসিডেন্ট ব্যাচেলেট বলেছেন, ‘ভিলা সান্তা লুসিয়া গ্রামের বাসিন্দাদের রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছি আমি।’

চিলির রাজধানী সান্তিয়াগো থেকে প্রায় ১ হাজার ১০০ কিলোমিটার দক্ষিণে একটি উপত্যকায় গ্রামটির অবস্থান। প্রবল বৃষ্টিতে আশপাশের পাহাড় ধসে কাদা-মাটি-পাথর নেমে এসে গ্রামটি গ্রাস করেছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় যে বৃষ্টিপাত হয়েছে, তা অস্বাভাবিক। সাধারণত এমন বৃষ্টিপাত ওই এলাকায় হয় না।

আগ্নেয়গিরি ও বনাঞ্চলের কারণে পর্যটনের জন্য জনপ্রিয় করকোভাদা ন্যাশনাল পার্কের পাশে অবস্থিত হলেও ভিলা সান্তা লুসিয়া গ্রাম খুব বেশি জনবহুল নয়। স্থানীয় সময় শনিবার সকালে গ্রামটিতে ভূমিধস হয়।

এদিকে, চিলির প্রেসিডেন্ট নির্বাচনে রোববার দ্বিতীয় দফার ভোট গ্রহণের আগের দিন ভূমিধস হলেও ভোট গ্রহণ কার্যক্রম থেমে নেই। এ নির্বাচনে চিলির প্রাক্তন প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা ও প্রাক্তন টিভি উপস্থাপক আলেসান্দ্রো গুইলিয়ারের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। চিলির ১ কোটি ৪০ লাখ ভোটার এ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত