আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

হাতির কঙ্কাল সাড়ে ৬ লাখ ডলারে বিক্রি!

হাতির কঙ্কাল সাড়ে ৬ লাখ ডলারে বিক্রি!

শনিবার ফ্রান্সের লিওঁ শহরে প্রায় ১০ হাজার বছর আগে পৃথিবীতে বসবাসকারী একটি অতিকায় লোমশ হাতির কঙ্কাল সাড়ে ৬ লাখ ডলারের কিছু কম দামে নিলামে বিক্রি হয়েছে।

নিলামে তোলার আগে হাতির দানবীয় এই কঙ্কাল সামনের দিকে হেঁটে আসার ঢঙে স্থাপন করা হয়। বিশাল বাঁকানো দাঁত, সুড়সমেত হাতিটির কাঠামো পুননির্মাণ করা হয়েছে।

ফ্রান্সের ওয়াটারপ্রুফিং কোম্পানি সপরেমার প্রধান নির্বাহী পিয়েরে-এটিনি বিদঁস্কেডলার নিলামকারী প্রতিষ্ঠান অগুটিসের নিলামে অংশ নিয়ে দরকষাকষি করে কঙ্কালটি চড়া মূল্যে কিনে নিয়েছেন। এ বাবদ তাকে দিতে হয়েছে ৬ লাখ ৪৪ হাজার ১৪৯ ডলার। সপরেমা কোম্পানির লোগোও একটি প্রাগৈতিহাসিক হাতি।

সপরেমার প্রধান বির্বাহী জানিয়েছেন, তাদের ফার্মের লবিতে কঙ্কালটি স্থাপন করবেন। তিনি বলেছেন, ‘আমাদের যথেষ্ট জায়গা আছে।’

এখন পর্যন্ত পাওয়া অতিকায় হাতির কঙ্কালের মধ্যে এটি সবচেয়ে বড়। এর উচ্চতা ১০ ফুটের কিছু বেশি। কঙ্কালটি পুনর্নিমাণ করা হয়েছে মূল হাতির প্রায় ৮০ শতাংশ হাড় দিয়ে। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন, এই কাঠামোর একটি হাতির ওজন ১ হাজার ৪০০ কিলোগ্রামের কম হওয়ার কথা নয়।

প্রায় ১০ বছর আগে সাইবেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চল থেকে কঙ্কালটি উদ্ধার করেন একজন শিকারি। তার-ই অধীনে এটি নিজের বাড়িতে রেখেছিলেন তিনি।

একসময় উত্তর আমেরিকা ও সাইবেরিয়ায় তৃণভোজী লোমশ হাতির অবাধ বিচরণ ছিল। মাত্রাতিরিক্ত শিকার ও জলবায়ু পরিবর্তনের কারণে হুমকির মুখে পড়ে। প্রায় ৩ হাজার ৭০০ বছর আগে এ প্রজাতির হাতি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত