আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

জেরুজালেম : ট্রাম্পের ঘোষণা বাতিলের প্রস্তাব আসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে

জেরুজালেম : ট্রাম্পের ঘোষণা বাতিলের প্রস্তাব আসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে

জেরুজালেমকে সম্প্রতি ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন মার্তিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই ঘোষণার পর বিশ্বজুড়ে নিন্দা চলছে। এরই ধারাবাহিকতায় এবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদও ট্রাম্পের এই ঘোষণা বাতিলে খসড়া প্রস্তাবনা আনার কথা বিবেচনা করছে।

এ প্রস্তাবনায় জেরুজালেম নিয়ে কোনো একপাক্ষিক সিদ্ধান্ত আইনিভাবে অকার্যকর উল্লেখ করে তা অবশ্যই প্রত্যাহার করে নেওয়ার তাগিদ দেওয়া হবে।

মিশরের তৈরি করা এক-পাতার ওই খসড়া প্রস্তাব শনিবার জাতিসংঘের ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে বিতরণ করা হয়েছে। তবে সেখানে ট্রাম্প বা যুক্তরাষ্ট্র নিয়ে বিশেষ কিছু বলা হয়নি।

কূটনীতিকরা বলছেন, প্রস্তাবনাটি নিয়ে আগামী সপ্তাহের শুরুতেই ভোটাভুটি হতে পারে।

নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি পাস হতে সেটির পক্ষে অন্তত নয় ভোট পড়া প্রয়োজন। কিন্তু পরিষদের স্থায়ী পাঁচ সদস্য যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, রাশিয়া ও চীন এতে ভেটো দিলে তা আটকে যাবে।

প্রস্তবটি এরই মধ্যে ব্যাপক সমর্থন পেলেও ওয়াশিংটন এতে ভেটো দিতে পারে বলে ধারণা প্রকাশ করেছেন কূটনীতিকরা।

গত ৬ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করেন। জাতিসংঘ এ সিদ্ধান্ত সমর্থন করেনি।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং পশ্চিমা বিশ্বও জেরুজালেম নিয়ে তাদের সিদ্ধান্তে অটল আছে। তারা জেরুজালেমকে ইসরায়েল ও ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের মধ্যে ভাগ করে দিতে চায়।

ট্রাম্পের ঘোষণার পর আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এ বিষয়ে নিরাপত্তা পরিষদের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত