আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

আটলান্টায় বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরে বিদ্যুৎ বিভ্রাট

আটলান্টায় বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরে বিদ্যুৎ বিভ্রাট

বিশ্বের ব্যস্ততম যুক্তরাষ্ট্রের আটলান্টার হার্টসফিল্ড-জ্যাকসন আন্তর্জাতিক বিমানবন্দর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে রোববার বিমানবন্দরের আংশিক কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এর ফলে ভোগান্তিতে পড়তে হয়েছে প্রায় এক লাখ মানুষকে।

বিবিসি জানিয়েছে, প্রতিদিন এই বিমানবন্দরে দুই হাজার ৫০০ বিমান ওঠা-নামা করে এবং দুই লাখ ৫০ হাজারের বেশি মানুষ এ বিমানবন্দর দিয়ে যাতায়াত করেন।

এক বিবৃতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার স্থানীয় সময় দুপুর ১টার কিছুক্ষণ পর তারা বিদ্যুৎ বিপর্যয়ের কবলে পড়ে।অনেক ফ্লাইটকে অন্য বিমানবন্দরে যাওয়ার কথা বলা হয়েছে। নতুন ফ্লাইট শিডিউলের জন্য বিমানবন্দরে অপেক্ষায় আছে হাজার হাজার যাত্রী।

বিদ্যুৎ সরবরাহকারী কোম্পানি জর্জিয়া পাওয়ার জানিয়েছে, তাদের ধারণা, ভূগর্ভস্থ বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় অগ্নিসংযোগের কারণে এ ঘটনা ঘটেছে। একটি সুইচ গিয়ারের অংশ নষ্ট হয়ে যাওয়ায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, যার ফলে সরবরাহ তার ক্ষতিগ্রস্থ হয়েছে।

রোববার গভীর রাতে বিমানবন্দরের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা চালু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।স্থানীয় সময় সোমবার সকাল ৬টায় যাত্রী নিয়ে প্রথম বিমানটি যাত্রা করেছে। তবে ইতিমধ্যে যাত্রা বাতিল হয়েছে এক হাজারেরও বেশি ফ্লাইটের।

আটলান্টার মেয়র বিদ্যুৎ বিপর্যয়ে যাত্রীদের ভোগান্তির জন্য ক্ষমা চেয়েছেন এবং অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত