আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ওয়াশিংটনে ট্রেন লাইনচ্যুত, নিহত ৩

ওয়াশিংটনে ট্রেন লাইনচ্যুত, নিহত ৩

যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য ওয়াশিংটনে একটি যাত্রীবাহী ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে অন্তত তিন জন নিহত ও প্রায় ৭০ জন আহত হয়েছে।

স্থানীয় সময় সোমবার সকাল ৬টার দিকে রাজ্যের ডুপন্ট শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। রাজ্যের গভর্নর পরিস্থিতি নিয়ন্ত্রণে দুটি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেন।

বিবিসি ও রয়টার্স জানিয়েছে, সিয়াটল থেকে নতুন চালু হওয়া রুটে ট্রেনটি সিয়াটল থেকে ওরেগন রাজ্যের পোর্টল্যান্ড যাচ্ছিল। পথে আন্তঃরাজ্য মহাসড়কের ওপর দিয়ে যাওয়া রেলসেতু থেকে ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে নিচে মহাসড়কের ওপর পড়ে যায়।
 
এ সময় সড়কে থাকা বেশ কয়েকটি গাড়ির ওপর গিয়ে আছড়ে পড়ে ট্রেনের বগি। ট্রেনটিতে সে সময় ৮৬ জন আরোহী ছিল বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এদের মধ্যে যাত্রী ৭৭ জন। দুর্ঘটনার পরপর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে পুলিশ, ফায়ার সার্ভিস ও জরুরি বিভাগের কর্মীরা।

সড়কে পড়া বগির আঘাতে পাঁচটি গাড়ি ও দুটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়ি ও ট্রাকের কয়েকজন আহত হলেও কেউ মারা যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
 
নতুন ও সংক্ষিপ্ত এই রুটে এটিই ছিল যাত্রীবাহী ট্রেনটির প্রথম যাত্রা। এর আগে এই রুটে শুধু মালবাহী ট্রেন চলাচল করত। আমট্র্যাক নামে একটি প্রতিষ্ঠান ট্রেনটি পরিচালনার দায়িত্বে ছিল। আমট্র্যাকের মুখপাত্র জানিয়েছেন ট্রেনের প্রকৌশলী মাথায় আঘাত পেয়েছেন।

দুর্ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ওয়াশিংটনের গভর্নর পিয়ারস ও থার্সটন কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করে উদ্ধার তৎপরতার আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত