আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

জেরুজালেম ইস্যুতে এবার সাধারণ পরিষদের জরুরি বৈঠক আহ্বান

জেরুজালেম ইস্যুতে এবার সাধারণ পরিষদের জরুরি বৈঠক আহ্বান

জেরুজালেম ইস্যুতে নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র ভেটো দেওয়ায় এবার এই ইস্যুতে জাতিসংঘের সাধারণ পরিষদের জরুরি অধিবেশন আহ্বান করা হয়েছে। তুরস্ক ও ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি মঙ্গলবার এ অধিবেশনের অনুরোধ জানিয়েছে।

সাধারণ পরিষদের সভাপতি মিরোস্লাভ ল্যাজাক জানিয়েছেন, জরুরি অধিবেশন যত দ্রুত সম্ভব বসবে। তবে জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মানসুর জানিয়েছেন, বুধ অথবা বৃহস্পতিবার এ অধিবেশন বসতে পারে বলে তিনি আশা করছেন।

মানসুর আরো জানিয়েছেন, জাতিসংঘ অধিবেশনের ১৯৫৯ সালের ৩৭৭এ প্রস্তাবে উল্লেখিত ‘শান্তির জন্য ঐক্য’ প্রস্তাব অনুযায়ী অধিবেশন আহ্বানের অনুরোধ জানানো হয়েছে।

ওই প্রস্তাব অনুযায়ী, নিরাপত্তা পরিষদ যদি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় তার প্রাথমিক দায়িত্ব পালনে ব্যর্থ হয় তাহলে ওই বিষয়টি আরো বিবেচনার জন্য সাধারণ পরিষদে আলোচনা হতে পারে।

জেরুজালেম ইস্যুতে মার্কিন প্রশাসনের ভূমিকার তীব্র সমালোচনা করে যাচ্ছে তুরস্ক। সাধারণ পরিষদের জরুরি অধিবেশনের জন্য তুরস্কই দৌড়ঝাপ করছে বেশি।

তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র আল-জাজিরা অনলাইনকে বলেছেন, ‘সাধারণ পরিষদে কমপক্ষে দুই-তৃতীয়াংশের ভোটে প্রস্তাব পাশ হতে হয়। ইতিমধ্যে আমাদের সেই সংখ্যা রয়েছে। তবে তুরস্ক এবং ওআইসি এই সংখ্যা আরো বাড়াতে কাজ করছে।’

প্রসঙ্গত, ৬ ডিসেম্বর এক ঘোষণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন। তার এ ঘোষণায় ফিলিস্তিন ও আরব বিশ্বজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ট্রাম্পের এই ঘোষণা প্রত্যাহারে সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্র মিশর একটি খসড়া প্রস্তাব উত্থাপন করে। নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়া বাকী ১৪ সদস্য প্রস্তাবটির পক্ষে ভোট দেয়।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত