আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

জানুয়ারিতে মার্কিন সিনেটে উঠছে বহুল আলোচিত ড্রিমার বিল

জানুয়ারিতে মার্কিন সিনেটে উঠছে বহুল আলোচিত ড্রিমার বিল

তরুণ অভিবাসীদের সুরক্ষায় ওবামা প্রশাসনের ড্রিমার কর্মসূচি সংক্রান্ত একটি বিল উঠছে মার্কিন সিনেটে। জানুয়ারিতে বিলটি সিনেটে উত্থাপিত হবে বলে জানিয়েছেন ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি থেকে নির্বাচিত সিনেটর জেফ ফ্লেক। বুধবার টুইটারে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, কথিত ড্রিমারদের ব্যাপারে একটি দ্বিদলীয় অভিবাসন বিল সিনেটে তোলা হবে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ইমেইলে পাঠানো এক বিবৃতিতে জেফ ফ্লেক বলেন, সিনেটে রিপাবলিকান দলের নেতা মিচ ম্যাক কনেল আগামী মাসে সিনেটে বিলটি উত্থাপনের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।

২০১৭ সালের সেপ্টেম্বরে নির্বাহী আদেশে ড্রিমার বিল বাতিলের ঘোষণা দেন ট্রাম্প। ডাকা বা ড্রিমার নামে পরিচিত এই কর্মসূচি বাতিলের নির্বাচনি অঙ্গীকারও ছিল ট্রাম্পের। বিলটি বাতিলের ঘোষণা দেওয়ার পর বিষয়টির আইনি সমাধান খুঁজে বের করতে মার্কিন কংগ্রেসকে ছয় মাসের সময় বেঁধে দেন ট্রাম্প। ২০১৮ সালের ৫ মার্চ ওই ছয় মাসের সময়সীমা উত্তীর্ণ হবে।

ড্রিমার বিল নিয়ে এমন ডামাডোলের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র থেকে নির্বাসনের হুমকিতে রয়েছেন দেশটিতে বসবাসরত হাজার হাজার তরুণ অভিবাসী।

'ডেফারড অ্যাকশন ফর চিলড্রেন অ্যারাইভাল' (ডিএসিএ) নামের ওই কর্মসূচির আওতায় যারা শৈশবে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে গিয়েছেন তাদের দেশ থেকে বিতাড়িত না করার পদক্ষেপ নিয়েছিল ওবামা প্রশাসন। এ বছরের সেপ্টেম্বরে ওই কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত নেয় ট্রাম্প প্রশাসন। এখন বছর শেষ হওয়ার আগেই এ ব্যাপারে পদক্ষেপ নিতে বহুজাতিক প্রতিষ্ঠানের কর্মী থেকে শুরু করে এমনকি কিছু ধর্মীয় গ্রুপও মার্কিন আইনপ্রণেতাদের চাপ দিচ্ছে।

যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রায় সাত লাখ অভিবাসী শিশু অবস্থায় অবৈধভাবে দেশটিতে প্রবেশ করে। ওবামা প্রশাসন তাদের যুক্তরাষ্ট্রে বসবাস ও বৈধভাবে কাজ করার সুযোগ দিয়েছিল। কিন্তু ওই কর্মসূচি বাতিলে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের ফলে এই মানুষেরা এখন অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে দিন কাটাচ্ছেন।

এই অভিবাসীদের বেশিরভাগই ল্যাটিন আমেরিকার দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। ভারত থেকে গিয়ে মার্কিন মুলুকে পাড়ি জমানো এমন অভিবাসীর সংখ্যা অন্তত দুই হাজার ৬৪০ জন। আর এমন বাংলাদেশি ড্রিমারের সংখ্যা ৪৯০ জন। এই ড্রিমারেরা এখন বয়সে তরুণ। তাদের অনেকেই শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান থেকে ডিগ্রি নেওয়া উচ্চশিক্ষিত মানুষ। মার্কিন অর্থনীতিতে সাধারণভাবে তাদের সম্পদ হিসেবেই বিবেচনা করা হয়।

২০১৭ সালের নভেম্বরে আইবিএম, আমাজন, কোকাকোলা, ফেসবুকসহ যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠান এ ইস্যুতে ঐক্যবদ্ধ হয়ে একটি জোট গঠন করে। এর নাম দেওয়া হয় ‘কোয়ালিশন ফর দ্য আমেরিকান ড্রিম’। এর উদ্দেশ্য হচ্ছে ড্রিমারদের ব্যাপারে একটি আইনি সমাধান এবং তাদের নাগরিকত্ব পাওয়ার ব্যাপারে সাহায্য করা।

‘কোয়ালিশন ফর দ্য আমেরিকান ড্রিম’ এবং অন্যান্য সংস্থার সমর্থনপুষ্ট কয়েক হাজার বিক্ষোভকারী এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে জড়ো হয়ে কংগ্রেসের এ অধিবেশন শেষ হওয়ার আগেই বিষয়টির একটি সমাধানে আসার দাবি জানান।

স্বল্প সংখ্যক খ্রিস্টান মিশনারি গ্রুপও ড্রিমারদের সমর্থনে এগিয়ে এসেছে। তারা এগিয়ে আসায় বিষয়টি নিয়ে কিছুটা আশার আলো দেখছেন ড্রিমাররা। কিন্তু উদ্বেগের বিষয় হচ্ছে, নতুন বিলে মার্কিন সিনেট তাদের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্তে পৌঁছাতে না পারলে ড্রিমার কর্মসূচির আওতায় পাওয়া সুযোগ হারাব্নে সহস্রাধিক অভিবাসী।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত