আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ক্রাইম শোর উপস্থাপক-ই স্ত্রীর খুনি!

ক্রাইম শোর উপস্থাপক-ই স্ত্রীর খুনি!

ভারতের ভয়ংকর সন্ত্রাসীদের জীবন ও কর্মকাণ্ড নিয়ে টেলিভিশনে ‘মোস্ট ওয়ান্টেড’ নামে ক্রাইম সিরিজ উপস্থাপনা করে জনপ্রিয়তা কুড়ানো ব্যক্তি-ই তার স্ত্রীকে খুনের দায়ে যাবজ্জীবন কারাদাণ্ডে দণ্ডিত হয়েছেন।

মোস্ট ওয়ান্টেড এমন একটি ক্রাইম সিরিজ, যেখানে বড় বড় সন্ত্রাসী ও অপরাধীর শেষ ঠিকানা দেখানো হয় মৃত্যু, না হয় কারাগার। কিন্তু সেই সিরিজের উপস্থাপক সুহাইব ইলিয়াসি-ই এখন কারাগারে।

ভারতের রাজধানী নয়াদিল্লির একটি আদালত তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা দিয়েছেন। রায়ে বলা হয়েছে, ইলিয়াসি তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেন।

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে ইলিয়াসি দাবি করেন, তার স্ত্রী আত্মহত্যা করেন। তবে আদালতে তা প্রমাণিত হয়নি। উল্টো তার স্ত্রীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করতেন ইলিয়াসি এবং এ ধরনের নির্যাতনেই তার মৃত্যু হয়। এ অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে ইলিয়াসির আইনজীবী বলেছেন, রায়ের বিরুদ্ধে আপিল করবেন তারা।

স্ত্রী আঞ্জুর মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন ইলিয়াসি। কিন্তু আঞ্জুর মা দাবি করেন, তাকে হত্যা করা হয়েছে। তার এ অভিযোগ আমলে নেন আদালত এবং বিচার শুরু হয়।

প্রায় ১৭ বছর আগে ২০০০ সালের ১১ জানুয়ারি ইস্ট দিল্লির বাসায় ক্ষতবিক্ষত অবস্থায় ৩০ বছর বয়সি আঞ্জুর মরদেহ উদ্ধার করা হয়। ইলিয়াসি একে আত্মহত্যা বললেও আঞ্জুর মায়ের অভিযোগ ছিল যৌতুকের জন্য তাকে হত্যা করা হয়েছে। এ অভিযোগে আঞ্জুর মৃত্যুর তিন মাস পরে গ্রেপ্তার হন ইলিয়াসি।

১৯৬১ সালে আইন করে যৌতুক নিষিদ্ধ করা হয় ভারতে। কিন্তু পারিবারিকভাবে দেখাশোনা করে যেসব বিয়ের বন্দোবস্ত হয়, তার মধ্যে অধিকাংশ ক্ষেত্রে যৌতুকের বিষয়টি থাকে। ভারতে প্রতিবছর স্বামীর পরিবারে নির্যাতনের শিকার হয়ে হাজারো নারী নিহত হন এবং বেশির ভাগ ক্ষেত্রে যৌতুক-ই এর পেছনে প্রধান কারণ।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত