আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

মিয়ানমারের জেনারেলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

মিয়ানমারের জেনারেলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

রাখাইন রাজ্যের রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর জাতিগত নিধন অভিযান পরিচালনার অভিযোগে মিয়ানমারের সামরিক বাহিনীর এক জেনারেলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন ট্রেজারি বিভাগ তাদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে।

মিয়ানমারের সঙ্গে পাঁচ বছর আগে যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়ন শুরু হয়। এই সময়ের মধ্যে প্রথমবারের মতো মিয়ানমারের কোনো সেনা কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র। মার্কিন কালোতালিকাভুক্ত ওই মেজর জেনারেলের নাম মং মং সোয়ে।

মিয়ানমারের রাখাইন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মেজর জেনারেল মং মং সোয়েকে গত মাসে প্রত্যাহার করে সেনাবাহিনী। তবে কেন তাকে প্রত্যাহার করা হয়, তা নিয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।  ওই সময় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জানিয়েছিলেন, রাখাইন থেকে প্রত্যাহারের পর সোয়েকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি।

মার্কিন ট্রেজারি বিভাগ তাদের ওয়েবসাইটে বলেছে, ‘মং মং সোয়ের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য প্রমাণ পরীক্ষা করে দেখেছে যুক্তরাষ্ট্র, যার মধ্যে বার্মার সেনাবাহিনীর বিরুদ্ধে বিচারবর্হিভূত হত্যাকাণ্ড, যৌন সহিংসতা এবং নির্বিচার আটকসহ গ্রামগুলোতে ব্যাপক অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে।’

এতে আরো বলা হয়েছে, বার্মার রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবাধিকার লঙ্ঘনে সেনাবাহিনী যে অভিযান পরিচালনা করেছিল তা দেখভাল করতেন মং মং সোয়ে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত