আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

দক্ষিণ কোরিয়ায় বাণিজ্যিক ভবনে আগুন, নিহত ২৯

দক্ষিণ কোরিয়ায় বাণিজ্যিক ভবনে আগুন, নিহত ২৯

দক্ষিণ কোরিয়ায় একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডে ২৯ জন নিহত হয়েছে। রাজধানী সিউল থেকে ১৬৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে জিচিওন শহরে বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে দেশটির সরকারি বার্তা সংস্থা ইয়োনহাপ এ তথ্য জানিয়েছে।

ভবনটিতে একটি জিমনেশিয়াম, স্টিম বাথ ও রেস্তোঁরা ছিল। ওই ভবনের বেজমেন্টে পার্ক করে রাখা একটি গাড়ি অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে কর্মকর্তারা জানিয়েছেন। ধোঁয়া আট তলা ভবনটিতে ছড়িয়ে পড়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

অগ্নিনির্বাপন বাহিনীর কর্মীরা জানিয়েছেন, নিহতদের মধ্যে অধিকাংশ দ্বিতীয় তলায় স্টিম বাথ নিতে গিয়েছিলেন। এদের মধ্যে ১২ জন নারী ও তিনজন পুরুষ রয়েছে।উদ্ধার হওয়া ১৩টি মৃতদেহ এখনো সনাক্ত করা সম্ভব হয়নি।আহত কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাদের অবস্থা গুরুতর নয়। এছাড়া ভবনটির ছাদ থেকে ২০ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার তৎপরতা এখনো অব্যাহত রয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আগুন নেভাতে ঘটনাস্থলে ৪৯টি গাড়ি পাঠানো হয়েছে এবং অগ্নিনির্বাপন বাহিনীর ৬০ জন কর্মী কাজ করছে। ঘটনাস্থলে দুটি অগ্নিনির্বাপন হেলিকপ্টারও কাজ করছে বলে অগ্নিনির্বাপন কর্মকর্তারা জানিয়েছেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি
 

শেয়ার করুন

পাঠকের মতামত