আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

তুরস্কে ২৭৬৬ সরকারি কর্মকর্তাকে বরখাস্ত করেছে সরকার

তুরস্কে ২৭৬৬ সরকারি কর্মকর্তাকে বরখাস্ত করেছে সরকার

সরকারি ডেটাবেজে প্রকাশিত একটি জরুরি ফরমান অনুযায়ী সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যোগসূত্র থাকার অভিযোগে ২ হাজার ৭৬৬ জন কর্মকর্তাকে বরখাস্ত করেছে তুরস্ক।

রোববার প্রকাশিত সরকারি গেজেটের তথ্যানুযায়ী, বরখাস্তকৃতদের মধ্যে রয়েছেন ৬৩৭ জন সেনাসদস্য, ৩৬০ জন জেন্ডারমেরির (যৌথ বাহিনী) কর্মকর্তা, পুলিশের ৬১ সদস্য ও উপকূলরক্ষা বাহিনীর চার সদস্য। ধর্মবিষয়ক অধিদপ্তর থেকে ৩৪১ জনকে বরখাস্ত করা হয়েছে। বাকিরা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা।

তবে ফরমানে (ডিক্রি) বলা হয়েছে, এর আগে বরখাস্ত হওয়া ১১৫ সরকারি কর্মকর্তাকে তাদের পদে পুনর্বহাল করা হলো।

গ্রেপ্তার ও শুদ্ধি অভিযান
২০১৬ সালের জুলাই মাসে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর সরকারি প্রতিষ্ঠান থেকে হাজার হাজার লোককে গ্রেপ্তার ও বরখাস্ত করেছে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের সরকার। ব্যর্থ অভ্যুত্থানকে অজুহাত হিসেবে কাজে লাগিয়ে বিরোধীদের নীরব করা এবং ক্ষমতা কুক্ষিগত করতে এরদোয়ান সরকার চেষ্টা করছে বলে অভিযোগ করে আসছে তুরস্কের পশ্চিমা মিত্রসহ স্থানীয় ও আন্তর্জাতিক অধিকার সংগঠনগুলো।

অভিযোগের পরিপ্রেক্ষিতে তুর্কি সরকার দাবি করছে, সরকারি প্রতিষ্ঠান ও সমাজের অন্যান্য অংশ থেকে ফেতুল্লাহ গুলেনের অনুসারীদের বিতাড়িত করতে শুদ্ধি ও আটক অভিযান চালানো হচ্ছে। স্বেচ্ছায় যুক্তরাষ্ট্রে নির্বাসিত ফেতুল্লাহ গুলেন তুরস্কের একজন প্রভাবশালী ধর্মীয় নেতা। আঙ্কারার অভিযোগ, সরকারবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে তার অনুসারীরা সামরিক অভ্যুত্থানের চেষ্টা করেছিল। কিন্তু অভিযোগ অস্বীকার করেছেন গুলেন। অবশ্য তাকে যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে তুরস্ক।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত