আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

জেরুজালেমে নতুন করে বসতি নির্মাণের ঘোষণা ইসরায়েলের

জেরুজালেমে নতুন করে বসতি নির্মাণের ঘোষণা ইসরায়েলের

পূর্ব জেরুজালেমে নতুন করে বসতি নির্মাণের ঘোষণা দিয়েছে ইসরায়েল। নতুন এ পরিকল্পনার মধ্যে তিন লাখ অ্যাপার্টমেন্ট নির্মাণও অর্ন্তভূক্ত রয়েছে। রোববার ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের এই ঔদ্ধত্যের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়ী। কারণ জেরুজালেমকে ট্রাম্প ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা দেওয়ার পর তেল আবিব পূর্ব জেরুজালেমে দখলদারিত্ব নতুন করে শুরু করেছে।

এতে বলা হয়েছে, ‘মন্ত্রণালয় নিশ্চিত করছে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতি দেওয়া না হলে ইসরায়েলের ঔপনিবেশিক ঔদ্ধত্য প্রকাশ ঘটতো না। দখলদার ইসরায়েল আমাদের দেশের ওপর নতুন করে যে অপরাধ ঘটাচ্ছে তার জন্য ট্রাম্প প্রশাসনকে অবশ্যই দায় নিতে হবে।’

ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে দেশটির আবাসন ও নির্মাণ মন্ত্রী ইয়োয়াভ গালান্ত নতুন আবাসন ইউনিটের প্রচারণার উদ্বোধন করতে যাচ্ছেন।

চ্যানেল টেন নামে ইসরায়েলের একটি টেলিভিশন চ্যানেল জানিয়েছে, পূর্ব জেরুজালেমে এই অধিগ্রহণ ও নির্মাণ হচ্ছে ‘গ্রেটার জেরুজালেম বিল’ এর অংশ। এই বিলের উদ্দেশ্য হচ্ছে পশ্চিম তীর থেকে জেরুজালেম পর্যন্ত অবৈধভাবে বসতি নির্মাণ।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত