আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

চীন-রাশিয়ার বিরোধিতা সত্ত্বেও রোহিঙ্গা প্রস্তাব পাস করল জাতিসংঘ

চীন-রাশিয়ার বিরোধিতা সত্ত্বেও রোহিঙ্গা প্রস্তাব পাস করল জাতিসংঘ

রাশিয়া, চীন আর কয়েকটি আঞ্চলিক দেশের বিরোধিতা সত্ত্বেও মুসলিম রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সেনাবাহিনীর অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদ।

ইসলামী সম্মেলন সংস্থার আনা এ সংক্রান্ত প্রস্তাব সাধারণ পরিষদে ১২২-১০ ভোটে পাস হয়েছে। ভোটদানে বিরত ছিল ২৪টি দেশ। চীন, রাশিয়া, কম্বোডিয়া, লাওস, ফিলিপ্ইান এবং ভিয়েতনামের সঙ্গে মিয়ানমারের পক্ষে ভোট দেওয়ায় অংশ নিয়েছে বেলারুস, সিরিয়া আর জিম্বাবুয়ে।
ওই প্রস্তাবে মিয়ানমার সরকারকে রাখাইনে সাহায্য কর্মীদের প্রবেশের অবাধ সুযোগ আর পালিয়ে যাওয়া সব শরণার্থীদের ফিরিয়ে নিয়ে রোহিঙ্গাদের পূর্ণ নাগরিকত্ব নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে।
পাস হয়ে যাওয়া প্রস্তাবে বলা হয়েছে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস মিয়ানমারে একটি বিশেষ প্রতিনিধি দল নিয়োগ করবেন।
সাধারণ পরিষদের এই প্রস্তাব গ্রহণের আগে এর বাজেট কমিটি মিয়ানমারে জাতিসংঘে বিশেষ প্রতিনিধি নিয়োগে অর্থ বরাদ্দের ক্ষেত্রে সবুজ সংকেত দেয়।
বৌদ্ধ অধ্যুষিত মিয়ানমারের রাখাইনে গত আগস্টে নতুন করে সেনা অভিযান শুরু হলে সাড়ে ছয় লাখের বেশি রোহিঙ্গা প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছে। মিয়ানমার কর্তৃপক্ষ দাবি করে আসছে এই সেনা অভিযান শুধুমাত্র রোহিঙ্গা বিদ্রোহীদের নির্মূল করতেই পরিচালিত হচ্ছে। তবে জাতিসংঘ এই সহিংসতাকে জাতিগত নিধনযজ্ঞ বলে মন্তব্য করেছে।
গত সপ্তাহে মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ইয়ানঘি লি অভিযোগ করেছেন তাকে সেদেশে নিষিদ্ধ করা হয়েছে। এমনকি দেশটি তার সঙ্গে সব সহযোগিতা করা বন্ধ করে দিয়েছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত