আপডেট :

        ৮ কোটি ৫০ লাখ পাউন্ড পচা খাবারে নাকাল লস এঞ্জেলেস

        ক্যালিফোর্নিয়ার শেল্টারে ১১৭ কুকুরের কবর, ৬০০টির খোঁজ নেই

        ক্যালিফোর্নিয়ায় টেসলার ধাক্কায় শপিং সেন্টারে নিহত ৭৯ বছর বয়সী নারী

        যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা প্রশমনের পথে, আপাতত হামলা বন্ধে সম্মতি

        অবতরণের সময় ড্রোনের ধাক্কার দাবি জেটব্লু পাইলটের

        দেরিতে পৌঁছানো ডাকযোগে ভোট গণনার পক্ষে সুপ্রিম কোর্টের রায়, ট্রাম্পের বড় ধাক্কা

        অবৈধ বর্জ্য তদন্তে মিলল মাদক কারখানা, জব্দ ৮০০ পাউন্ডের বেশি মেথ

        হাসপাতালের নামে প্রতারণা, সতর্ক করল দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাত তেহরানের

        গোপন নথি রাখার দায় স্বীকার করলেন ট্রাম্পের সাবেক উপদেষ্টা জন বোল্টন

        লস এঞ্জেলস দাবানল মামলায় বিচার ভেস্তে গেল, ফের বিচার হবে

        বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে টিপস সংস্কৃতি নিয়ে ক্ষুব্ধ বিদেশি ফুটবল ভক্তরা

        এলএইউএসডির নতুন সুপারিনটেনডেন্ট হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেস চেইট

        বারব্যাঙ্ক বিমানবন্দর হয়ে ভ্রমণকারী এক ব্যক্তির হাম শনাক্ত, সতর্কতা জারি

        ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শনে যাবে আইএইএ, জানালেন সংস্থার প্রধান

        বাড়ির দাম কমানোর ঐতিহাসিক বিলে সই স্থগিত করলেন ট্রাম্প

        ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৭.৬ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প

        আমেরিকার ২৫০তম স্বাধীনতা উদযাপন শুরু, ন্যাশনাল মলে ট্রাম্পের বিশাল সমাবেশ

        লস এঞ্জেলেসে তাপপ্রবাহের সতর্কতা, সপ্তাহান্তে মিলতে পারে স্বস্তি

        লস এঞ্জেলেসে প্রকাশ্যে বৃদ্ধা পথবিক্রেতাকে মারধর, ক্ষোভ ও নিন্দার ঝড়

ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলা, ৪৮ ঘণ্টায় নিহত ৭১

ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলা, ৪৮ ঘণ্টায় নিহত ৭১

সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় গত ৪৮ ঘণ্টায় ইয়েমেনে অন্তত ৭১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। খবর- আল-জাজিরার।

প্রতিবেদনে বলা হয়, সোমবার সকালে রাজধানী বিমান হামলা চালানো হয় বলে জানায় স্থানীয়রা। এ সময় তিন শিশু ও দুই নারীসহ অন্তত ১১ জন প্রাণ হারান।

হুথি কর্মী আবদুল মালেক আল ফাদল বলেন, সানার দুটি ভবন পুরোপুরি ধ্বংস করা হয়। হুথি নেতা মোহাম্মদ আল রামির বাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছিল সৌদি জোট। তিনি বলেন, রামির গাড়িতেও বোমা হামলার চালানো হয়।

হুথি পরিচালিত টিভি চ্যানেল আল মাসিরাহ জানায়, হোদেয়াহ প্রদেশে বিমান হামলায় দুই নারীসহ অন্তত আটজন বেসামরিক মারা গেছেন।

বিদ্রোহী এই গোষ্ঠীর বার্তা সংস্থা সাবা জানায়, রবিবার ৫১টি বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ৪৮ জন বেসামরিক প্রাণ হারিয়েছেন। তবে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে এখনও কোনও মন্তব্য করা হয়নি।

২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। হুথি ও সালেহ জোট রাজধানী সানা দখল করলে দেশটির প্রেসিডেন্ট হাদি সৌদি আরবে নির্বাসনে যান। ২০১৫ সালের মার্চ মাসে সৌদি নেতৃত্বাধীন জোট হাদির সমর্থনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান শুরু করে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত